লিড নিউজ

যুক্তরাষ্ট্রে তিন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জয়, ট্রাম্প শিবিরে হতাশা

  • 8:10 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:২২৬ বার
নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি, ভার্জিনিয়া ও ক্যালিফোর্নিয়ায় হওয়া এসব নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ নভেম্বর- যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন ও গণভোটে বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি, ভার্জিনিয়া ও ক্যালিফোর্নিয়ায় হওয়া এসব নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয় এবং রিপাবলিকানদের প্রস্তাবিত গণভোট পরাজিত হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এটি আগামী ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্প শিবিরের জন্য এক সতর্ক সংকেত।

নিউ ইয়র্ক সিটিতে মেয়র পদে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানী। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিক মূলত অভিবাসী ও তরুণ ভোটারদের শক্ত সমর্থন পেয়েছেন। তাঁর প্রচারণায় জীবনযাত্রার ব্যয়, গৃহনির্মাণ এবং ন্যায্য মজুরির মতো জনজীবনসংক্রান্ত ইস্যু গুরুত্ব পায়।

নিউ জার্সির গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিল। তিনি রিপাবলিকান জ্যাক সিয়াতারেলিকে বড় ব্যবধানে পরাজিত করেন। এনবিসি নিউজ জানিয়েছে, মিকি শেরিল ১৭ লাখ ৯২ হাজার ৭৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে জ্যাক সিয়াতারেলির প্রাপ্ত ভোট ১৩ লাখ ৭৮ হাজার ৩৯১। ট্রাম্পবিরোধী মনোভাবকে হাতিয়ার হিসেবে কাজে লাগানো এবং নারীবান্ধব নীতি তুলে ধরা তাঁর জয়ের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। সাবেক নৌবাহিনীর হেলিকপ্টার পাইলট ও সরকারি কৌঁসুলী হিসেবে কর্মজীবন শুরু করা ৫৩ বছর বয়সী শেরিল হচ্ছেন নিউ জার্সির দ্বিতীয় নারী গভর্নর।

ভার্জিনিয়ায়ও রিপাবলিকানদের পরাজয় ঘটেছে। অঙ্গরাজ্যটিতে গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার জয়ী হয়েছেন। তিনি ১৯ লাখ ৬৭ হাজার ৭১৯ ভোট পান, যেখানে রিপাবলিকান প্রার্থী উইনসম আর্ল-সিয়ার্সের ভোট ১৪ লাখ ৪৩ হাজার ৮৫৭। ডেমোক্র্যাট প্রার্থীর এমন জয়ে নারী ভোটার ও শহরতলির তরুণ ভোটারদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ায় সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত সংবিধান সংশোধনী গণভোটে রিপাবলিকানদের প্রস্তাবিত পরিবর্তনের বিপক্ষে ভোট দিয়েছে জনগণ। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জয় এসেছে, যা ডেমোক্র্যাটদের অবস্থানকে আরও শক্ত করেছে। এর ফলে ২০২৬ সালের নির্বাচনে রিপাবলিকানদের অন্তত পাঁচটি আসন হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, “ব্যালটে ট্রাম্প ছিলেন না। ফেডারেল সরকারও এখন অচল অবস্থায়। এসব কারণেই ফলাফল এমন হয়েছে।” তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এটি ট্রাম্পের জনপ্রিয়তার পতনের ইঙ্গিত বহন করে এবং মধ্যবর্তী নির্বাচনের আগে দলটির অভ্যন্তরীণ কৌশল পুনর্বিবেচনার সময় এসেছে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে হওয়া এসব নির্বাচনে ভোটাররা ডেমোক্র্যাটদের পক্ষে এক ধরনের ঝড় তুলেছেন। এটি শুধু স্থানীয় প্রশাসন বা আইন সংশোধনী নয়, বরং জাতীয় রাজনীতিতে ভোটারদের মনোভাব পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। নির্বাচনের এক বছরের মাথায় ট্রাম্পের দলের এমন পরাজয় মার্কিন রাজনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি করেছে।

এই শাখার আরও খবর

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় থাকা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে দেশের প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক…

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তাঁর ধারণা, বিশেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au