তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ
ওটিএন বাংলা রিপোর্ট প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…
মেলবোর্ন, ৫ নভেম্বর- সবচেয়ে আকর্ষণীয় পুরুষ নির্বাচিত হয়েছেন ‘উইকেড’-খ্যাত ব্রিটিশ অভিনেতা জনাথন বেইলি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ‘পিপল’ তাকে ২০২৫ সালের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হিসেবে বেছে নিয়েছে।
সোমবার রাতে ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে বেইলির নাম ঘোষণা করা হয়। গত বছর পিপল-এর এই খেতাব পেয়েছিলেন ‘দ্য অফিস’ ও ‘জ্যাক রায়ান’ তারকা জন ক্রাসিনস্কি। এবার তার জায়গায় এলেন ৩৭ বছর বয়সী জনাথন বেইলি।
ম্যাগাজিনটিকে দেওয়া প্রতিক্রিয়ায় বেইলি বলেন, ‘এটা এক বিশাল সম্মান। আমি খুবই কৃতজ্ঞ। সত্যি বলতে, বিষয়টা কিছুটা অবিশ্বাস্যও লাগছে।’
২০২৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার মিউজিক্যাল ফিল্ম ‘উইকেড’-এ প্রিন্স ফিয়েরো চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন বেইলি। সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী ২১ নভেম্বর।
এর আগে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’-এ লর্ড অ্যান্থনি ব্রিজারটন চরিত্রে তাকে দেখা গেছে, যা তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। এছাড়া শোটাইমের সিরিজ ‘ফেলো ট্রাভেলস’-এ অভিনয়ের জন্য ২০২৪ সালে তিনি এমি পুরস্কারের মনোনয়ন পান। সম্প্রতি তিনি ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমাতে অভিনয় করেছেন, যা মুক্তি পায় গত জুলাই মাসে।
বেইলি জানিয়েছেন, মাত্র পাঁচ বছর বয়সেই তিনি বুঝেছিলেন যে অভিনয়ই হবে তাঁর জীবনের পথ। দাদীর সঙ্গে মিউজিক্যাল ‘অলিভার’ দেখতে গিয়েই সেই স্বপ্নের সূচনা। পরে ধীরে ধীরে নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।
অভিনয়ের পাশাপাশি বেইলি সমাজসেবক হিসেবেও পরিচিত। তিনি প্রতিষ্ঠা করেছেন ‘দ্য শেমলেস ফান্ড’, যা যৌন সচেতনতামূলক সংগঠনগুলোকে সহায়তা করে।
১৯৮৫ সাল থেকে ম্যাগাজিন ‘পিপল’ প্রতি বছর সেরা আকর্ষণীয় পুরুষ নির্বাচন করে আসছে। ১৯৮৫ সালে প্রথম আকর্ষণীয় পুরুষ নির্বাচিত হন মেল গিবসন। এরপর এই সম্মান পেয়েছেন ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, জন এফ. কেনেডি জুনিয়র, ডেভিড বেকহ্যাম, মাইকেল বি. জর্ডান, জন লেজেন্ড, ডোয়াইন জনসন, পল রাড, পিয়ার্স ব্রসনান ও প্যাট্রিক ডেম্পসি। সূত্র: এপি নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au