বিনোদন

আবারও স্পাইডারম্যানে ফিরছেন টম হল্যান্ড

  • 9:52 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার

মেলবোর্ন, ৫ নভেম্বর- বড় পর্দায় ফেরার অপেক্ষায় এখন গোটা মার্ভেল দুনিয়া। কারণ আসছে বহু প্রতীক্ষিত নতুন ছবি ‘স্পাইডারম্যান ৪: ব্র্যান্ড নিউ ডে’। মার্ভেল স্টুডিও ও সনি পিকচার্সের এই ছবি আগের সবগুলোর চেয়ে হবে আরও বেশি অ্যাকশন, রহস্য আর তারকায় ভরপুর।

ছবিতে আবারও স্পাইডারম্যানের ভূমিকায় ফিরছেন টম হল্যান্ড। এটি হবে চরিত্রটিতে তার সপ্তম উপস্থিতি। আগের পর্বে মতো এবারও তিনি নতুন পোশাকে শহরের রাস্তায় লড়বেন সাধারণ মানুষের জন্য।

ইতিমধ্যে ছয়জন তারকার নাম নিশ্চিত হয়েছে। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন আরেক পরিচিত মুখ টনি রেভোলোরি। যিনি আগের তিনটি ছবিতে ইউজিন ‘ফ্ল্যাশ’ থম্পসন চরিত্রে অভিনয় করেছিলেন।

‘হলিউড ইনসাইডার’ সূত্রে জানা গেছে, ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুরু হবে আগের কিস্তি ‘নো ওয়ে হোম’-এর শেষ দৃশ্য থেকে। সেখানে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে গেছে। নতুন গল্পে দেখা যাবে, কীভাবে সে নিজের পরিচয় ও দায়িত্ব পুনর্গঠন করছে।

ছবিটি ২০২৬ সালের ৩১ জুলাই মুক্তি পাবে।

ফিরছেন আরও কয়েকজন জনপ্রিয় চরিত্রও। জেন্ডায়া থাকছেন এমজে চরিত্রে, যদিও এবার তার ভূমিকা কিছুটা সীমিত। জ্যাকব বাতালন ফিরছেন পিটারের বন্ধু নেড লিডস হিসেবে, তবে তাদের সম্পর্ক অনিশ্চিত। মাইকেল ম্যান্ডো আবারও দেখা দেবেন ম্যাক গারগান / স্করপিয়ন চরিত্রে, যা তার বড় প্রত্যাবর্তন হতে যাচ্ছে ২০১৭ সালের পর।

জন বার্নথাল হাজির হবেন দ্য পানিশার চরিত্রে, যিনি প্রথমবারের মতো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যোগ দিচ্ছেন।

সবশেষে, ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক মার্ক রাফালো ফিরছেন হাল্ক চরিত্রে, এবার একেবারে তার পুরোনো রূপে, ‘স্যাভেজ হাল্ক’ অবতারে।

প্রতিবেদন বলছে, এক পর্যায়ে স্পাইডারম্যান ও পানিশার মিলে এক জনপ্রিয় অ্যাভেঞ্জারকে থামানোর মিশনে নামবেন, যা ছবির সবচেয়ে রোমাঞ্চকর অংশ হবে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au