বিনোদন

রাজস্থান উচ্চ আদালতে সালমানের বিরুদ্ধে অভিযোগ

  • 9:55 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার

মেলবোর্ন, ৫ নভেম্বর- বলিউড অভিনেতা সালমান খানের নামে এলো নতুন অভিযোগ। এবার তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা ওঠে রাজস্থান উচ্চ আদালতে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা একটি পানমসলা ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর আইনি তদন্তের মুখোমুখি হতে হবে অভিনেতাকে।

কোটা ক্রেতা সুরক্ষা আদালতে এই আবেদনের পরিপ্রেক্ষিতে সালমানের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়, যেখানে অভিযোগ করা হয়েছে তার অনুমোদিত পানমসলার এই বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করছে।

বিজেপি নেতা এবং রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি একটি নামী পানমসলার বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে অভিযোগটি দায়ের করেছেন। তিনি দাবি করেছেন যে, সালমান সংস্থার সঙ্গে মিলিত হয়ে পানমসলায় কেশর দেওয়া আছে বলে যে প্রচার করছেন তা ভুল।

অভিযোগপত্রে আবেদনকারী উল্লেখ করেন, যে কেশরের দাম প্রতি কেজিতে প্রায় ৪ লাখ টাকা। সেই উপাদান এই ৫ টাকার দামের পণ্যের মধ্যে থাকাটা অসম্ভব। কোটা ক্রেতা সুরক্ষা আদালত সালমান এবং উৎপাদনকারী সংস্থার কাছ থেকে এর জবাব জানতে চেয়েছে।

এই মামলার পরবর্তী শুনানির দিন ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

রাজস্থানের যোধপুরে শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বেশ কয়েক বছর আদালত চত্বরে ঘুরতে হয়েছে সালমান খানকে। ফের আইনি ঝামেলায় জড়াল এই অভিনেতার নাম। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বলিউড ভাইজান।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au