বিনোদন

গুঞ্জনে ভিত্তি দিলেন জেনিফার অ্যানিস্টন

  • 10:14 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
মেলবোর্ন, ৫ নভেম্বর- আবারও প্রেমে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। এবার নিজেই সেই গুঞ্জনে ভিত্তি দিলেন জেনিফার। প্রেমিককে সামনেও আনলেন। তার নাম জিম কার্টিস, পেশায় একজন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ।

গেল রোববার জিম কার্টিসের জন্মদিন ছিল, এদিন কার্টিসের সঙ্গে তোলা একটি সাদা-কালো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাকে শুভেচ্ছা জানান জেনিফার অ্যানিস্টন।

গেল সেপ্টেম্বরে ‘দ্য মর্নিং শো’র প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন জিম কার্টিস। তখন থেকে দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল। তবে দুজনের সম্পর্ক নিয়ে এখনো কেউই সরাসরি কথা বলেননি।

অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে পাঁচ বছর সংসার করেছেন জেনিফার। ২০০৫ সালে বিচ্ছেদ ঘটে তাদের। এরপর ২০১৫ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনেকটা লুকিয়েই জেনিফার বিয়ে করেন জাস্টিন থেরক্সকে। বিয়ের আগে চার বছর প্রেমও করেছেন এ জুটি। ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের।

সেই বিচ্ছেদের পর প্রথমবারের মতো প্রেমিককে সামনে আনলেন জেনিফার অ্যানিস্টন। নতুন জুটিকে অভিনন্দন জানিয়েছেন অনেকে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au