বাংলাদেশ

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

  • 6:03 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ নভেম্বর- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে রাতে বৈঠকে বসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানা। বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে রাত পৌনে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ ব্রিফ করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম–শাহীন) সভাপতি মো. আবুল কাসেম এবং ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ক মু. মাহবুবুর রহমান। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহীন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা ও অন্যান্য শিক্ষক নেতারা।

শামছুদ্দিন মাসুদ জানান, সোমবার বিকাল ৫টায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “কর্মবিরতি আপাতত স্থগিত, তবে অবস্থান কর্মসূচি চলবে।”

তবে কিছুক্ষণ পর আন্দোলনরত শিক্ষকদের চাপে শিক্ষক নেতারা আবারও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। খায়রুন নাহার লিপি বলেন, “অবস্থান কর্মসূচির পাশাপাশি কর্মবিরতিও চলবে।”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষকদের তিনটি মূল দাবি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে, সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে পদোন্নতির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়কে বিষয়গুলো জানিয়ে দ্রুততার সঙ্গে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এ আশ্বাসের পর শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিলেও পরে আবার কর্মসূচি বহাল রাখেন।

উল্লেখ্য, ১০ম গ্রেডসহ তিন দফা দাবিতে শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাথমিক শিক্ষকরা। ওই দিন পুলিশের লাঠিচার্জে বহু শিক্ষক আহত হন। এর পরদিন রবিবার থেকে সারাদেশব্যাপী কর্মবিরতি শুরু হয়।

এই শাখার আরও খবর

জাতীয় শোক দিবসে মেলবোর্নে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্মরণে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা…

মার্কিন সেনা হত্যা বা বন্দি করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানি কমান্ডারের

মেলবোর্ন, ১৭ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক সদস্যদের নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি ঘোষণা…

আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

মেলবোর্ন, ১৭ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখনো কোনো কার্যকর সমাধানের পথ না বের হওয়ায় মার্কিন মিত্র হিসেবে…

ড. ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের যত অভিযোগ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ১৭ আগষ্ট:  ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামল নিয়ে সংবিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, বিচারিক কাজে হস্তক্ষেপ এবং মৌলিক অধিকার লঙ্ঘনসহ…

মালয়েশিয়াকে এবার উড়িয়ে দিলো বাংলাদেশ

মেলবোর্ন, ১৭ আগষ্ট: অস্ট্রেলিয়ার ডারউইনে জাতীয় দলের ঐতিহাসিক জয়ের দিনে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সিরিজের শেষ…

হাম ছড়িয়ে পড়ার শঙ্কা, অস্ট্রেলিয়ায় ১৭ লাখ মানুষ ঝুঁকিতে

মেলবোর্ন, ১৭ আগষ্ট: অস্ট্রেলিয়ায় হাম রোগের বড় ধরনের প্রাদুর্ভাবের আশঙ্কা তৈরি হয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, দেশটির প্রায় ১৭ লাখ মানুষ বর্তমানে হামের বিরুদ্ধে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au