বিনোদন

সাফল্য নিয়ে অনুভূতি জানালেন রাশমিকা

  • 2:54 pm - November 10, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

মেলবোর্ন, ১০ নভেম্বর- ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার তেলেগু ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ বক্স অফিসে সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিনে ১.৩ কোটি রুপি আয়ের পর, দ্বিতীয় দিনে প্রায় দ্বিগুণ ব্যবসা করেছে ছবিটি।

দ্বিতীয় দিনে আয় হয়েছে প্রায় ২.৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দুই দিনে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩.৮ কোটি রুপির বেশি। ধারণা করা হচ্ছে, দর্শকদের ‘ওয়ার্ড-অফ-মাউথ’ বা মুখে মুখে প্রচার এবং রাশমিকার আবেগঘন অভিনয়ের কারণেই এমন সাফল্য পেয়েছে ছবিটি।

মুক্তির দ্বিতীয় দিনে হলগুলোতে ৩০.৭৯ শতাংশ দর্শক উপস্থিতি রেকর্ড করেছে ‘দ্য গার্লফ্রেন্ড’। সকালের শো কিছুটা ধীরগতিতে শুরু হলেও, দিনের সঙ্গে সঙ্গে গতি বেড়েছে। সকালে উপস্থিতি ছিল ১৭.৩২ শতাংশ, যা দুপুরে বেড়ে হয় ৩৩.৪৪ শতাংশ। সন্ধ্যায় এটি আরও সামান্য বেড়ে দাঁড়ায় ৩৩.৮৪ শতাংশে।

তবে ছবিটি বক্স অফিসে তার আসল ঝলক দেখিয়েছে রাতের শো-গুলোতে, যেখানে দর্শক উপস্থিতি ছিল সর্বোচ্চ ৩৮.৫৫ শতাংশ। সপ্তাহের শেষে দর্শক সমাগম বৃদ্ধি পাওয়ায় বোঝা যাচ্ছে, ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে।

ছবিটির সাফল্য ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত রাশমিকা মান্দানা। সোশ্যাল মিডিয়ায় তিনি তার অনুভূতির কথা জানিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘যখন রাহুল (পরিচালক) প্রথম আমাকে এই গল্পটি শুনিয়েছিলেন, আমার মনে আছে আমি কেঁদে ফেলেছিলাম।’

তিনি আরও বলেন, ‘গল্পে এমন অনেক মুহূর্ত ছিল যা আমার মনে এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না। সেই মিটিং থেকে আমি দুটি জিনিস নিয়ে বেরিয়ে এসেছিলাম একটি চিত্রনাট্য, যা আমার কাছে ছিল ‘না করলে পাপ হবে’ এমন কিছু, আর একজন বন্ধু।’

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au