বিনোদন

রাজনীতি প্রসঙ্গে কৌশলে এড়িয়ে গেলেন জেনিফার লরেন্স

  • 3:41 pm - November 11, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন, ১১ নভেম্বর-  হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের নতুন ছবি ‘ডাই মাই লাভ’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। সিনেমাটির প্রচারণায় দ্য নিউইয়র্ক টাইমসের পডকাস্ট ‘দি ইন্টারভিউ’-এ অংশ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। তবে এবার বেশ সংযত ছিলেন লরেন্স, কৌশলে এড়িয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের রাজনীতি প্রসঙ্গ।

এর আগে, স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি ও ফিলিস্তিন ইস্যুতে সরব হয়েছিলেন এই অভিনেত্রী। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও তিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক। নির্বাচনের পর এক নিবন্ধে তিনি লিখেছিলেন, যুক্তরাষ্ট্রে এখন কেবল শ্বেতাঙ্গ পুরুষেরাই নিরাপদ বোধ করেন, কারণ তাদের অধিকারই স্বীকৃত।

তবে সবশেষ পডকাস্ট সাক্ষাৎকারে যখন তার কাছে ট্রাম্প ও রাজনীতি নিয়ে বর্তমান অবস্থান জানতে চাওয়া হয়, জেনিফার লরেন্স বলেন, সত্যি বলতে জানি না, এখন এসব বিষয়ে আমার কথা বলা উচিত কিনা। ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল বিশৃঙ্খল, তখন মনে হয়েছিল কিছু একটা করা দরকার। কিন্তু এখন বুঝেছি, তারকাদের মতামত নির্বাচনে খুব একটা প্রভাব ফেলে না।

তিনি আরও যোগ করেন, আমি এখন মেপে কথা বলতে চাই। চাই না আমার মন্তব্যে নতুন কোনো বিতর্ক তৈরি হোক। এক ধরনের মানসিক পুনর্মূল্যায়নের মধ্য দিয়ে যাচ্ছি। আমি শিল্পী— চাই না আমার রাজনৈতিক মতের কারণে কেউ আমার কাজ থেকে মুখ ফিরিয়ে নিক।

লরেন্সের ভাষায়, আমি চাই মানুষ গল্পে হারিয়ে যাক, রাজনীতিতে নয়। যদি আমার কথায় পরিস্থিতি শান্ত না হয়ে বরং খারাপ হয়, তাহলে নীরবতাই আমার পছন্দ। অনেক তারকার ক্যারিয়ার রাজনৈতিক মতের কারণে ক্ষতিগ্রস্ত হতে দেখেছেন তিনি। তাই এখন নিজের বিশ্বাস প্রকাশ করবেন শুধুমাত্র কাজের মাধ্যমে।

পুরোনো মন্তব্য নিয়ে অনুতপ্ত কি না জানতে চাইলে লরেন্স হেসে বলেন, সম্ভবত হ্যাঁ। আমি আমার বলা প্রায় সব কথা নিয়েই অনুতপ্ত! মাঝে মাঝে ভাবি— সব ক্যামেরা থেকে মেমোরি কার্ডগুলো খুলে নিয়ে যাই।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, এবারের পরিস্থিতি আলাদা। এবার আমরা জানতাম, তিনি কী করতে পারেন। আগের চার বছরে তিনি কী করেছেন তাও জানতাম। তারপরও আমরা তাকেই বেছে নিয়েছি।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au