বিনোদন

গ্ল্যামার কুইন ঐশ্বরিয়ার আইনি লড়াইয়ে জয়

  • 5:06 pm - November 12, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার

মেলবোর্ন, ১২ নভেম্বর- হেরে যাওয়ার পাত্রী নন ঐশ্বরিয়া রায় বচ্চন; হোক তা সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ, অভিনয় জগৎ কিংবা আইনি লড়াইয়ের ময়দান। বিজয় পতাকা উড়াবেন এই বলিউড অভিনেত্রী– সে কথার প্রমাণ মিলল আরও একবার। দিনের পর দিন আয়কর দপ্তরের সঙ্গে লড়াই চালিয়ে শেষমেশ জয় ছিনিয়ে আনলেন এই বলিউড সুপারস্টার।

ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, আয়কর দপ্তরের সঙ্গে লড়াইয়ে বড় জয় পেলেন বলিউডের গ্ল্যামার কুইন ঐশ্বরিয়া রায় বচ্চন, যার সূত্রপাত সাবেক এই বিশ্বসুন্দরী ইনকাম ট্যাক্স ফাইলিং নিয়ে।

সম্প্রতি আয়কর দপ্তরের সঙ্গে ৪ কোটি রুপির বিবাদে জড়ান তিনি। যদিও আয়কর দপ্তরের বক্তব্যে অসন্তুষ্ট হয়ে মুম্বাইয়ের ইনকাম ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনাল [আইটিএটি]-এ আবেদন করেন জনপ্রিয় অভিনেত্রী। সেখানে ঐশ্বরিয়ার দাবিই মান্যতা পেয়েছে। ওই ট্রাইব্যুনালে এই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে তোলা আয়কর দপ্তরের আপত্তি খারিজ হয়ে গেছে।সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, ২০২৩-২০২৪ আর্থিক বছরের জন্য ইনকাম ট্যাক্স ফাইল করেছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন।

দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী সেখানে তিনি নিজের টোটাল ইনকাম দেখিয়েছিলেন ৩৯.৩৩ কোটি রুপি। এর মধ্যে ইনভেস্টমেন্ট থেকে তাঁর আয় হওয়া ২.১৪ কোটি টাকাও অন্তর্ভুক্ত ছিল। নিজের ফাইলিংয়ে ৪৯.০৮ লাখ রুপি ভলান্টারি ডিসঅ্যালাওয়েন্সও ডিক্লেয়ার করেছিলেন তিনি।

ঐশ্বর্যের জমা দেওয়া আয়কর রিটার্নের পরিপ্রেক্ষিতে তাঁকে নোটিশ পাঠিয়েছিল আয়কর দপ্তর। সেই নোটিশে ট্যাক্স অ্যাসেসিং অফিসার ডিসঅ্যালাওয়েন্সের ক্যালকুলেশন করেছিলেন ৪.৬০ কোটি রুপি। এর জেরে ঐশ্বরিয়ার অ্যাসেসড ইনকাম বেড়ে হচ্ছিল ৪৩.৪৪ কোটি রুপি। ডিসঅ্যালাওয়েন্স নিয়ে ঐশ্বর্যের যুক্তিও খারিজ করে দেন ট্যাক্স অ্যাসেসিং অফিসার। এর বিরোধিতা করেই ইনকাম ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনালে [আইটিএটি]-এ আবেদন করেন অমিতাভ বচ্চনের পুত্রবধূ।

সেই ট্রাইব্যুনালের শুনানিতে অভিনেত্রীর আয়কর জমা সংক্রান্ত দাবিই মান্যতা পেয়েছে। আইট্যাট জানিয়েছে, ঐশ্বরিয়া রায় বচ্চনের বিনিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য খতিয়ে না দেখেই তা খারিজ করেছেন অ্যাসেসিং অফিসার।

টোটাল এক্সপেন্স এবং ডিসঅ্যালাওয়েন্সের সামঞ্জস্য না থাকাকে ‘অযৌক্তিক’ বলে মনে করেছে ট্রাইব্যুনাল। সেজন্যই ঐশ্বর্যের দাবি মান্যতা পেয়েছে। আয়করের ক্ষেত্রে ডিসঅ্যালাওয়েন্স বলতে করদাতার দাবি করা ব্যয় বা ডিডাকশনকে বোঝায়, যা চূড়ান্ত করযোগ্য আয় গণনার সময় কর কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যাখ্যান করা হয়।

 

 

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au