বিনোদন

অবশ্যই বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত: কাজল

  • 8:19 pm - November 14, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার

মেলবোর্ন, ১৪ নভেম্বর- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আবারও আলোচনায়। তবে এবার সিনেমা নয়, বিয়ে নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি মনে করেন বিয়েরও মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকা উচিত, যেন সম্পর্ক নবায়নের সুযোগ থাকে। তাঁর এই বক্তব্যে নেটিজেনদের মধ্যে দাম্পত্যে ফাটলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত কাজল ও অজয় দেবগণ দাম্পত্য জীবনের ২৭ বছর পার করেছেন। ভালোবেসেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজন।

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকি কৌশল ও কৃতি শ্যানন। আলোচনার এক পর্যায়ে টুইঙ্কেল খন্না প্রশ্ন রাখেন ‘বিয়ের কি মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকা উচিত, যেটি পর নবায়ন করা যাবে?’

ভিকি, কৃতি ও টুইঙ্কেল একবাক্যে ‘না’ বললেও, কাজল ভিন্ন মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘অবশ্যই বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত। কে বলতে পারে আপনি সঠিক সময় সঠিক মানুষকেই বিয়ে করেছেন? নবায়নের সুযোগ থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা সহজ হয়, আর মেয়াদ শেষ থাকলে কাউকে দীর্ঘ সময় কষ্ট পেতে হয় না।’

টুইঙ্কেল মজা করে বলেন,’এটা তো বিয়ে, ওয়াশিং মেশিন নয়!’

শোয়ের অন্য আলোচনায় টাকাপয়সা কি সুখ কিনতে পারে। এই প্রশ্নে কাজল বলেন,’আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, সেটা কখনো কখনো সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়। অর্থ আপনাকে জীবনের সত্যিকারের আনন্দ থেকে দূরে সরিয়ে দেয়।’

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au