বিনোদন

ছয় বছর পর ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

  • 8:24 pm - November 14, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার

মেলবোর্ন, ১৪ নভেম্বর- ছয় বছর পর ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালের পর এই প্রথম কোনো ভারতীয় সিনেমায় যুক্ত হলেন তিনি। এস এস রাজামৌলির ‘গ্লোবট্রটার’-এ মন্দাকিনী চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এতে একেবারে দেশি লুকে প্রত্যাবর্তন হচ্ছে দেশি গার্লের। হলুদ শাড়ি পরে পিস্তল হাতে অ্যাকশন লুকে তাক লাগিয়ে দিলেন প্রিয়াঙ্কা।

রাজামৌলির গ্লোবট্রটার সিনেমায় যুক্ত হয়েছেন তিন ইন্ডাস্ট্রির তিন তারকা। তেলুগু সুপারস্টার মহেশ বাবু, মালয়ালম ইন্ডাস্ট্রির পৃথ্বীরাজ সুকুমারন ও বলিউডের প্রিয়াঙ্কাকে নিয়ে রাজামৌলির এই মেগা প্রজেক্ট। এরই মধ্যে হায়দরাবাদে শুরু হয়ে গেছে শুটিং। কয়েক দিন আগে নেতিবাচক চরিত্রে পৃথ্বীরাজের লুক প্রকাশ করেছিলেন নির্মাতা। বুধবার রাতে এসেছে প্রিয়াঙ্কার লুক। তবে অভিনেত্রী জানিয়েছেন, ফার্স্ট লুকে যতটা দেখা যাচ্ছে, চরিত্রটি তার চেয়েও বেশি জমকালো।

ইদানীং হলিউডই প্রিয়াঙ্কার স্থায়ী ঠিকানা। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার পর একের পর এক হলিউডের সিনেমায় অভিনয় করেছেন। সুযোগ খুঁজছিলেন বলিউডে ফেরার। ফারহান আখতারের ‘জি লে জারা’ দিয়ে ফেরার কথা ছিল। তবে নানা কারণে এ সিনেমার শিডিউল বারবার পিছিয়েছে। অবশেষে রাজামৌলির নতুন সিনেমা দিয়ে একেবারে রাজকীয় প্রত্যাবর্তন হচ্ছে তাঁর।

গ্লোবট্রটার সিনেমাকে নিজের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘ভারতীয় সিনেমায় নতুন যুগের সূচনা করবে সিনেমাটি। আমি খুবই খুশি যে এমন অসাধারণ একটি কাজ দিয়ে ভারতীয় সিনেমায় আমার প্রত্যাবর্তন হচ্ছে।’ প্রিয়াঙ্কা জানিয়েছেন, গ্লোবট্রটার যেহেতু তেলুগু ভাষার সিনেমা, তাই এতে কাজ করার জন্য তেলুগু ভাষাও শিখেছেন তিনি।

রাজামৌলির এ সিনেমার নাম শেষ পর্যন্ত গ্লোবট্রটার থাকবে কি না, সেটা জানা যাবে আগামীকাল। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে গ্লোবট্রটার ইভেন্ট। ৫০ হাজারের বেশি দর্শক এতে উপস্থিত থাকবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে জিওহটস্টারে। এদিন ঘোষণা করা হবে সিনেমার নাম। প্রকাশ করা হবে মূল চরিত্রে মহেশ বাবুর লুক। ১৩০ বাই ১০০ ফুটের বিশাল স্ক্রিনে দেখানো হবে টিজার।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au