বিনোদন

শেষ পর্যন্ত প্রতীক্ষিত অস্কার পেলেন টম ক্রুজ

  • 1:33 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার

মেলবোর্ন, ১৮ নভেম্বর- অবশেষে হলিউড তারকা টম ক্রুজ শেষ পর্যন্ত তার প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন। রোববার (১৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গভর্নর্স অ্যাওয়ার্ডসে মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু তাকে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় টম ক্রুজ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং সিনেমার সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টম ক্রুজ বলেন, সিনেমা তাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়, ভিন্ন সংস্কৃতি ও মানসিকতা বোঝার সুযোগ করে দেয় এবং একই সঙ্গে আমাদের মিলও দেখায়।

‘অন্ধকার হলে আমরা একসাথে হাসি, কাঁদি, আশা করি—এটাই সিনেমার শক্তি। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার পরিচয়।’

তিনি নিজের ছোটবেলার স্মৃতিও ভাগ করেন। ছোটবেলায় অন্ধকার হলঘরে এক ফোঁটা আলো পর্দায় ছড়িয়ে পড়ত, আর তখনই কল্পনার নতুন দিগন্ত খুলে যেত। সেই আলো তাকে গল্প বলার, চরিত্র নির্মাণের এবং স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়েছে।

টম ক্রুজ এখন পর্যন্ত চারবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন—“বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই” ও “জেরি ম্যাগুয়ার”-এর জন্য সেরা অভিনেতা, “ম্যাগনোলিয়া”-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং “টপ গান: ম্যাভেরিক”-এর জন্য সেরা সিনেমার প্রযোজক হিসেবে।

এবার অনারারি অস্কার তাকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছে। অনুষ্ঠানে আরও সম্মাননা পেয়েছেন ডেবি অ্যালেন, উইন থমাস এবং মানবিক অবদানের জন্য ডলি পার্টন।

 

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au