বিনোদন

জামিন পেয়ে মুখ খুললেন মেহজাবীন

  • 3:21 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার

মেলবোর্ন, ১৮ নভেম্বর- অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ছোট ভাই আলিসান চৌধুরী হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

এই মামলার বিষয়ে মেহজাবীন নিজেই ফেসবুকে বিস্তারিত ‘অফিসিয়াল বিবৃতি’ দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের মার্চে একজন অজানা ব্যক্তি তার এবং তার ১৯ বছর বয়সী ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে গত নয় মাসে তিনি কোনো তথ্য পাননি। অভিযোগকারী ব্যক্তি পুলিশকে তার সঠিক ফোন নম্বর, ঠিকানা বা যাচাইকৃত তথ্যও দেননি।

মেহজাবীন তার ফেসবুক পোস্টে লিখেছেন, অভিযোগকারী দাবি করেছেন ২০১৬ সাল থেকে তিনি তার সঙ্গে ব্যবসা করছিলেন। কিন্তু—

  • কোনো প্রমাণিত যোগাযোগ নেই,
  • কোনো স্ক্রিনশট বা মেসেজ নেই,
  • অভিযোগকারীর পরিচয় অসম্পূর্ণ, এনআইডি জমা দেওয়া হয়নি,
  • আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই, ব্যাংক লেনদেন, চেক, বিকাশ বা লিখিত চুক্তি নেই।

তিনি আরও উল্লেখ করেছেন, ১১ ফেব্রুয়ারি ঘটে যাওয়ার দাবি করা ঘটনার কোনো প্রমাণ নেই। অভিযোগকারী রেস্টুরেন্ট বা আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ, কোনো সাক্ষী দেখাতে পারেননি। মেহজাবীন বলেছেন, “গত নয় মাসে আমি কোনো নোটিশ পাইনি। যদি পাইতাম, আমি আইনি ব্যবস্থা নিয়ে ফেলতাম।”

মেহজাবীন জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই জামিন নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, “প্রমাণ ছাড়া দায়ের করা কোনো মামলা কখনো সত্য হয় না। সত্য খুব দ্রুত আদালতে পরিষ্কার হয়ে যাবে।” তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন—দয়া করে সহানুভূতিশীল হোন, মানবিক হোন, এবং কাউকে না জেনে মিডিয়া ট্রায়াল শুরু করবেন না।

তিনি লেখেন, “গত ১৫ বছর ধরে আমি আমার কাজ, আমার পেশা এবং দর্শকদের জন্য যে পরিশ্রম ও নিষ্ঠা দেখিয়েছি, সেই পরিশ্রমের পরও আজ আমাকে এসব ব্যাখ্যা করতে হচ্ছে। এটাই সবচেয়ে দুঃখজনক।”

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au