বিনোদন

‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল’-এ এভারেস্টজয়ী নিশাত

  • 7:59 pm - November 19, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার

মেলবোর্ন, ১৯ নভেম্বর- প্রতিবছরের মত এবারও আয়োজিত হতে যাচ্ছে পর্বতারোহণসহ দুঃসাহসিক রোমাঞ্চকর বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত সিনেমার উৎসব ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল’।

আগামী শুক্রবার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে এই আয়োজন হবে। একদিনের এই উৎসবে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, স্পেন ও ফ্রান্সের নির্মাতাদের সাতটি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র দেখানো হবে বলে জানিয়েছেন ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভালের’ বাংলাদেশের সমন্বয়ক মুনতাসির মামুন। উৎসবে ওই সাতটি সিনেমার বাইরে বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের ওপর নির্মিত তথ্যচিত্র ‘সামিট ইজ আ ওমেন’ দেখানো হবে।

মামুন বলেন, এভারেস্ট জয়ের এক দশক পেরিয়ে গেলেও নিশাতের যাত্রা আজও দক্ষিণ এশিয়ার লাখো নারী-পুরুষকে অনুপ্রাণিত করে। তার এভারেস্ট শিখর-স্পর্শ কেবল ব্যক্তিগত সাফল্য নয় এটা ছিল অন্যদের জন্য পথ আরও প্রশস্ত করে দেওয়ার আহ্বান।

‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল’ এর যাত্রা শুরু ১৯৭৬ সালে। ৪৯ বছর ধরে এই উৎসব বসছে বিশ্বের ৪০টি দেশের ৮০০টি শহরে। অ্যাডভাঞ্চার ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে এই উৎসবটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টার আয়োজিত এ উৎসবে দেখানো হয় পর্বতারোহণ, সাইক্লিং, রক ক্লাইম্বিং, স্কিইংসহ নানান রোমাঞ্চকর বিষয়ক পুরস্কারপ্রাপ্ত সিনেমা। বাংলাদেশে এই উৎসব প্রথমবার শুরু হয় ২০১০ সালে। ঢাকায় এ আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au