বিনোদন

ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুলেলেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার

  • 8:01 pm - November 19, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

মেলবোর্ন, ১৯ নভেম্বর- কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের বিষয়ে মুখ খুলেছেন তাঁর সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার। তিনি বলেন, অযাচিত মন্তব্যের চেয়ে তিনি গান শুনতে বেশি স্বস্তি বোধ করেন। ১৮ বছরের দাম্পত্য ভাঙা এবং প্রাক্তন স্বামীর নতুন সম্পর্ক নিয়ে এভাবেই নিজের আবেগ প্রকাশ করেন সোফি।

চলতি সপ্তাহের শুরুতে ‘আর্লিন ইজ অ্যালন’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি ছিলেন সোফি। সেখানেই প্রথমবারের মতো সাবেক স্বামীর প্রেমজীবন নিয়ে কথা বলেন তিনি। এ সময় ৫০ বছর বয়সী সোফিকে প্রশংসা করে উপস্থাপিকা আর্লিন ডিকিনসন জানতে চান, এত কিছু ঘটার পরও কীভাবে তিনি এত শান্ত থাকেন। উত্তরে সোফি বলেন, মানুষ হিসেবে সবকিছুরই প্রভাব পড়ে—এটাই স্বাভাবিক। তাই বেশি কিছু বলার চেয়ে গান শুনে নিজের মনকে সামলে নিতে ভালো লাগে তাঁর।

সোফি বলেন, তাঁর চারপাশে অনেক মানুষ আছেন, যাঁরা ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে আক্রমণ করতে পারেন। তাই তিনি সচেতন থাকেন। কীভাবে চলবেন, কী হবেন—এটা তাঁর নিজের সিদ্ধান্ত। তবে অনুভূতিহীন হওয়ার প্রশ্নই নেই।

গত সেপ্টেম্বরে ট্রুডো ও তাঁর প্রেমিকা, হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরির একটি ছবি একজন পথচারী তুলেছিলেন। তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে অক্টোবরে, যখন প্যারিসে পেরির জন্মদিনে তাঁদের হাত ধরাধরি অবস্থায় দেখা যায়।

সোফি ও ট্রুডোর ডিভোর্স হয় ২০২৩ সালের আগস্টে। আর ২০০৫ সালে তাঁরা বিয়ে করেছিলেন। তাঁদের তিন সন্তান—জেভিয়ার, এলা-গ্রেস ও হ্যাড্রিয়েন।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au