বিনোদন

গোপন ও কঠিন অধ্যায় জনসমক্ষে আনলেন ‘দঙ্গল’ খ্যাত ফাতিমা

  • 8:11 pm - November 19, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার

মেলবোর্ন, ১৯ নভেম্বর- কয়েক বছর আগেই মৃগী রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এবার নিজের জীবনের আরেকটি গোপন ও কঠিন অধ্যায় জনসমক্ষে আনলেন ‘দঙ্গল’ খ্যাত এই অভিনেত্রী। ফাতিমা জানিয়েছেন, জীবনের একপর্যায়ে তিনি ‘বুলিমিয়া’ নামক এক জটিল মানসিক ও খাদ্যাভ্যাসজনিত রোগে আক্রান্ত ছিলেন।

সম্প্রতি ‘দ্য ইকোনমিক টাইমস’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে ফাতিমার এই লড়াইয়ের কথা। বাইরের দুনিয়া তাকে হাসিখুশি ও আত্মবিশ্বাসী হিসেবে দেখলেও, ভেতরে ভেতরে তিনি লড়াই করছিলেন এক ভয়ংকর মানসিক চাপ ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের সঙ্গে।

ফাতিমা জানান, এই সমস্যার সূত্রপাত মূলত তার ক্যারিয়ারের মোড় ঘোরানো সিনেমা ‘দঙ্গল’-এর সময় থেকে। সিনেমাটিতে কুস্তিগিরের চরিত্রে অভিনয়ের জন্য তাকে উচ্চ ক্যালোরির ডায়েট মেনে চলতে হয়েছিল। কিন্তু শুটিং শেষ হয়ে গেলেও খাবারের ওপর সেই নির্ভরতা আর কমাতে পারেননি অভিনেত্রী। খাবার যেন তার কাছে এক ধরনের মানসিক আশ্রয়ে পরিণত হয়।

তিনি বলেন, “খাবার আমার কাছে অপরাধবোধের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কখনো অতিরিক্ত খাওয়া, কখনো তা লুকোনোর চেষ্টা—এই চক্রে আমি নিজেই নিজেকে আটকে ফেলেছিলাম। খাবারের সঙ্গে আমার সম্পর্ক একসময় ‘টক্সিক’ হয়ে পড়ে।”

ফাতিমা জানান, এই রোগ তার মানসিক অবস্থাকে এতটাই বিপর্যস্ত করে তুলেছিল, তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন। অভিনেত্রীর কথায়, “আমি নিজেকে দোষ দিতাম। মনে হতো আমার শরীর, আমার মন—কিছুই আমার নিয়ন্ত্রণে নেই।” লোকলজ্জা ও ভয়ের কারণে দীর্ঘসময় বিষয়টি গোপন রেখেছিলেন তিনি।

ফাতিমার এই অস্বাভাবিক আচরণ প্রথম নজরে আসে তার ঘনিষ্ঠ বন্ধু ও সহঅভিনেত্রী সানায়া মালহোত্রার। সানায়াই প্রথম বুঝতে পারেন, ফাতিমা বড় ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তার আচরণ স্বাভাবিক নয়। বন্ধুর এই মন্তব্যই চোখ খুলে দেয় ফাতিমার। তিনি উপলব্ধি করেন, তিনি আসলে নিজের সঙ্গেই এক অসম লড়াই লড়ছেন।

দীর্ঘ লড়াই, চিকিৎসা, সচেতনতা এবং বন্ধুদের সহযোগিতায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন ফাতিমা। নিজের এই অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি অন্যদের সচেতন করতে চেয়েছেন। তার অকপট স্বীকারোক্তি, ‘সাহায্য চাইতে লজ্জা নেই। আমি আমার অভিজ্ঞতা বলছি, যাতে অন্যরা ভয় না পায়।’

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au