বিনোদন

মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াইয়ের কথা প্রকাশ্যে আনলেন লেডি গাগা

  • 8:17 pm - November 19, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

মেলবোর্ন, ১৯ নভেম্বর- বিশ্ববিখ্যাত গায়িকা লেডি গাগা তার ক্যারিয়ারের শীর্ষ মুহূর্তে মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াইয়ের কথা প্রকাশ করেছেন। তিনি জানান, থেরাপি, তার প্রিয়জন এবং চিকিৎসা সহায়তা তাকে সবচেয়ে কঠিন সময়গুলোতে সাহায্য করেছে।

৩৯ বছর বয়সি এই গায়িকার আসল নাম অবশ্য স্টেফানি জার্মানোটা। তবে লেডি গাগা নামে সমধিক পরিচিত এই গায়িকা বললেন, তিনি এমন এক সময়ের মুখোমুখি হয়েছিলেন যখন মানসিক স্থিতিশীলতা সম্পূর্ণ হারিয়েছিলেন। সেই কারণে তিনি তার মেয়হেম বল বিশ্ব ট্যুর বাতিল করতে বাধ্য হন।

তিনি বলেন, ‘একদিন আমার বোন বলল, ‘আমি আর আমার বোনকে দেখতে পাচ্ছি না।’ আর আমি তখনই ট্যুর বাতিল করেছিলাম।’

গাগা আরও উল্লেখ করেছেন, এমন সময়ও এসেছে যখন তিনি ভাবতেন হয়তো আর সুস্থ হতে পারবেন না। ‘একদিন আমাকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। আমি একেবারে ভেঙে পড়েছিলাম। কিছুই করতে পারছিলাম না… এটা সত্যিই ভয়ঙ্কর ছিল। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি জীবিত আছি,’ তিনি জানান।

তিনি থেরাপি এবং তার বাগদত্তার সহায়তার গুরুত্বও গুরুত্বারোপ করেছেন, যা তাকে মানসিক চাপ মোকাবিলা করতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে পেতে সাহায্য করেছে।

খোলাখুলিভাবেই জানান, তার সর্বকালের বড় কাজ ‘এ স্টার ইজ বর্ন’ সিনেমার সময়ও তিনি লিথিয়াম গ্রহণ করতেন। ‘আমি বড় পোশাকে, উচ্চ মাত্রার সঙ্গীতের সঙ্গে ফ্যানদের সামনে থাকি এবং ৯০ সেকেন্ডের জন্য নিজেকে প্যানিক অ্যাটাক থেকে বাঁচাতে চেষ্টা করি,’ যোগ করে গাগা।

লেডি গাগার এই প্রকাশ্যে স্বীকৃতি তার মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে দেখা যাচ্ছে।

 

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au