সর্বশেষ

আরমানিটোলায় ভূমিকম্পে পাঁচতলা ভবনের ধসে পড়েছে একাংশ

  • 5:49 pm - November 21, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
ভূমিকম্পে ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ নভেম্বর- ভূমিকম্পে ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুই ইউনিট সেখানে উদ্ধারকাজে নেমেছে।

সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের কাছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল। তিনি সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন এবং নিরাপদ জায়গায় অবস্থান করতে বলেন। সম্ভাব্য আফটার শক নিয়ে তিনি জানান, ছোটখাটো কম্পন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যদিও বড় ধরনের ঝুঁকি এখন পর্যন্ত দেখা যায়নি।

এর আগেও চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এরও আগে ২৮ মে রাতে ভারতের মণিপুরের মোইরাং এলাকায় ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চলসহ ঢাকাতেও অনুভূত হয়েছিল।

এই শাখার আরও খবর

সামাজিক মাধ্যমে হয়রানি, আইনি পদক্ষেপ নিলেন বিজয়-রাশমিকা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে গুজব, মিথ্যা তথ্য ও হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন।…

আজ কবি সিলভিয়া প্লাথের ৯৪তম জন্মদিন

মার্কিন কবি ও ঔপন্যাসিক সিলভিয়া প্লাথের জন্মদিন আজ ২৭ অক্টোবর। ১৯৩২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এই…

সালিশে শিক্ষককে পিটিয়ে হত্যা, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি হিন্দু সম্মিলন সংঘের

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ। এ…

খুলনায় ছাত্রদল নেতার পেট বরাবর গুলি, উন্নত চিকিৎসায় নেওয়া হয়েছে ঢাকায়

ওটিএন বাংলা ডেস্ক : খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন…

ইথিওপিয়ায় ৬০-এর বেশি খ্রিস্টান নিহতের ঘটনাকে ‘গণহত্যা’ বলল গির্জা

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে খ্রিষ্টানদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির অর্থোডক্স গির্জার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হামলায়…

আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার অভিযুক্ত

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হোটেলের ইজারা ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au