বিনোদন

নিউইয়র্কে ব্যস্ত দুপুরকে ভিন্ন রঙে রাঙালেন এড শিরান

  • 2:02 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার

মেলবোর্ন ২২ নভেম্বর- নিউইয়র্ক শহরের ব্যস্ত দুপুরকে অন্যরকম রঙে রাঙালেন এড শিরান। সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে ঘুরে নিজের গিটার দিয়ে গান গেয়ে মানুষের সঙ্গে সময় কাটালেন এড।

কোনো পরিকল্পিত মঞ্চ, কোনো চিত্রনাট্য ছিল না শুধু শহর, মানুষ আর গান। রাস্তায় হেঁটে হেঁটে তিনি গুনগুন করছিলেন, মানুষ থমকে তাকাচ্ছিল। কেউ অবাক হয়ে বলল, ‘ওহ মাই গড, ইটস রিয়েলি ইউ?’ এড হেসে উত্তর দিলেন, ‘মেবি, ডিপেন্ডস অন ইফ ইউ লাইক মাই সং।’

ছোট্ট বাচ্চা, ডেলিভারি বয় বা বৃদ্ধ দম্পতি- সব বয়সী মানুষই এই মুহূর্তে অংশ হয়ে উঠল। ক্যামেরা তাকে অনুসরণ করছিল, সাবওয়ে টানেল থেকে ম্যানহাটানের কোলাহল, পার্কের উঁচু থেকে রাস্তাঘাট। সব কিছু যেন এক সুরের মতো ছবিতে বন্দি হলো।

এক বন্ধুর প্রেম প্রস্তাবের মুহূর্তে এডের গান হয়ে উঠল অদৃশ্য আশীর্বাদ। হঠাৎ জন্মদিনের একটি ছাদেও উপস্থিত হয়ে এড সব মুহূর্তকে মানবিক ও আনন্দময় করে তুললেন। সাবওয়ে, ব্যস্ত রাস্তাঘাট কিংবা উঁচু ছাদ। প্রতিটি জায়গা হয়ে উঠল মঞ্চ।

থিয়েটারে ফিরে এসে যখন তিনি প্রথম নোট তুললেন, তখন শহরের সঙ্গে তার যাত্রা যেন এক বৃত্তে পরিপূর্ণ হল। এড দেখালেন, সংগীত শুধু মঞ্চে নয়, রাস্তায়, মানুষের মধ্যে, মুহূর্তের সঙ্গে বেঁচে থাকে।

এই বিশেষ যাত্রার গল্প নেটফ্লিক্সে দেখানো হবে। পরিচালনা করেছেন ব্যারানটিনি, ক্যামেরা পরিচালনা করেছেন নিক অ্যালেন।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au