বাংলাদেশ

ফের কর্মবিরতির হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের

  • 3:46 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:২৫৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ নভেম্বর- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে আবারও কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন। তারা জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বরের মধ্যে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে ৩০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন সব সহকারী শিক্ষক। বছরের শেষ দিকে বার্ষিক পরীক্ষা সামনে রেখে এই ঘোষণা উদ্বেগ বাড়িয়েছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। সংগঠনের আহ্বায়কদের মধ্যে আবুল কাশেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি ও আনোয়ার উল্লাহ উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন আহ্বায়ক মু. মাহবুবর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তিন দফা দাবি মেনে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার। কিন্তু এ বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন বা বাস্তব অগ্রগতি দেখা না যাওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলেন, ৩০ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

একই সঙ্গে ৮ নভেম্বর পুলিশের লাঠিচার্জে আহত শিক্ষকদের সুচিকিৎসা এবং নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও পূর্ণ পেনশনের দাবি তোলেন শিক্ষক নেতারা।

৮ নভেম্বর তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। সেদিন শাহবাগের দিকে পদযাত্রা করার চেষ্টা করলে পুলিশ প্রথমে বাধা দেয়, পরে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও জলকামান ছোড়ে। লাঠিচার্জে আহত হন শতাধিক শিক্ষক। এর প্রতিবাদে শুরু হয় কর্মবিরতি, যা পরে সরকারের আশ্বাসে সাময়িক স্থগিত করা হয়।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো: দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

এদিকে ৮ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। শিক্ষকদের ঘোষিত কর্মসূচি পরীক্ষার প্রস্তুতি ব্যাহত করতে পারে বলে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও পরিচালনাপর্যায়ে। প্রায় এক কোটি শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

এই শাখার আরও খবর

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান…

‘জানি মুহূর্তগুলো মিস করব’

সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। বিদায়ী ম্যাচের আগে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au