বিনোদন

পারিশ্রমিকে দীপিকা-আলিয়ার চেয়ে এগিয়ে প্রিয়াঙ্কা!

  • 6:14 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
মেলবোর্ন, ২২ নভেম্বর- বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল তারকা। এই তারকা সামনে আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন। জানা গেছে, ‘বাহুবলী’ নির্মাতা এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’তে দেখা মিলবে তাকে।

সিনেমার মুখ্য ভূমিকায় থাকছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও পৃথ্বীরাজ সুকুমারন।

ভারতীয় গণমাধ্যম কইমইডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বাবুও শুরুতেই কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। তিনি নাকি লভ্যাংশ ভাগাভাগির ভিত্তিতে পারিশ্রমিক নেবেন।

‘বারাণসী’র জন্য প্রিয়াঙ্কা চোপড়া নিচ্ছেন প্রায় ৩০ কোটি রুপি। ফলে তিনি বর্তমানে পারিশ্রমিকের দিক থেকে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের চেয়েও এগিয়ে গেছেন।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসর তথ্য অনুযায়ী, সাধারণত পৃথ্বীরাজের পারিশ্রমিক থাকে ৪-১০ কোটি রুপির মধ্যে। যদিও ‘বারাণসী’র জন্য তার নির্দিষ্ট অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমার জন্য তিনি ১০ কোটি রুপির বেশি পারিশ্রমিক পেতে পারেন।

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালকদের অন্যতম রাজামৌলি এই সিনেমার জন্য সরাসরি কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। তিনি নাকি লভ্যাংশ ভাগাভাগি করবেন। অর্থাৎ ছবি সফল হলে তবেই তিনি উপার্জন করবেন।

জানা যায়, ‘বারাণসী’ তৈরি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি বাজেটে, যেখানে প্রচারের খরচ ধরা হয়নি। এই বাজেট নিয়ে এটি ‘রামায়ণ’-এর পর ভারতের দ্বিতীয় ব্যয়বহুল সিনেমা বলে দাবি করা হচ্ছে।

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমার নাম ও টিজার প্রকাশ করা হয়। এরপর দর্শকমহলে ঝড় তুলেছে এটি। রাজামৌলি ও তার বাবা ভি. বিজয়েন্দ্র প্রসাদ যৌথভাবে সিনেমার চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের সংক্রান্তি উৎসবে।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au