বিনোদন

বিয়ের ঘোষণা দিলেন কে-ড্রামা জুটি কিম-শিন

  • 4:10 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার

মেলবোর্ন, ২২ নভেম্বর- এক দশকের সম্পর্ক তাঁদের। দুজনেই কে-ড্রামার জনপ্রিয় মুখ। ২০১৫ সালে একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে পরিচয় হয় কিম উ বিন ও শিন মিনার। ওই বছরই সংবাদমাধ্যমে তাঁরা প্রেমের কথা জানান। এই এক দশকে তাঁদের প্রেম ছিল কোরিয়ান ইন্ডাস্ট্রির অন্যতম চর্চার বিষয়। যদিও প্রকাশ্যে খুব বেশি একসঙ্গে দেখা দেননি এই তারকা জুটি। অবশেষে বিয়ের ঘোষণা দিলেন অভিনেতা কিম উ বিন ও অভিনেত্রী শিন মিনা।

গত বৃহস্পতিবার কিম-শিনের এজেন্সি এ এম এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, তাঁদের ১০ বছরের সম্পর্ক এবার পরিণতি পেতে যাচ্ছে। সারা জীবন একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আগামী ২০ ডিসেম্বর সিউলে একটি পারিবারিক অনুষ্ঠানে বিয়ে করবেন কিম-শিন। সেখানে দুজনের পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন।

নিজের বিয়ের খবর জানিয়ে ভক্তদের প্রতি একটি খোলাচিঠি প্রকাশ করেছেন অভিনেতা কিম উ বিন। তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করছি। এমন একজনের সঙ্গে আমি পরিবার শুরু করছি, যার সঙ্গে আমার দীর্ঘ সময়ের পথচলা। ভবিষ্যতেও একই সঙ্গে পথচলার শপথ নিচ্ছি। তোমাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এই যাত্রাকে আরও সহজ করবে।’

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেছিলেন শিন মিনা। তাঁর আলোচিত ড্রামা সিরিজের মধ্যে রয়েছে ‘আ লাভ টু কিল’, ‘আরাং অ্যান্ড দ্য ম্যাজিস্ট্রেট’, ‘ওহ মাই ভেনাস’, ‘টুমরো, উইথ ইউ’, ‘হোমটাউন’, ‘আওয়ার ব্লুজ’ ইত্যাদি। অভিনয় করেছেন ‘দ্য ন্যাকেড কিচেন’, ‘সিস্টার্স অন দ্য রোড’, ‘মাই লাভ মাই ব্রাইড’, ‘আওয়ার সিজন’সহ বেশ কিছু আলোচিত সিনেমায়।

অন্যদিকে ২০১১ সালে ‘হোয়াইট ক্রিসমাস’ টিভি সিরিজ দিয়ে অভিনয় শুরু করেন কিম উ বিন। পরের বছর ‘আ জেন্টেলম্যান ডিগনিটি’ দিয়ে পরিচিতি পান। ‘স্কুল ২০১৩’, ‘আওয়ার ব্লুজ’, ‘ব্ল্যাক নাইট’, ‘জিনি, মেক আ উইশ’ সিরিজ ছাড়াও ‘টোয়েন্টি’, ‘মাস্টার’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে অভিনয় থেকে বিরতি নেন, ফেরেন ২০২২ সালে। কিমের অসুস্থতার ওই সময় সার্বক্ষণিক পাশে ছিলেন শিন মিনা।

 

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au