বিনোদন

শক্তিশালী যে উত্তর দিয়ে মিস ইউনিভার্সে মুকুট পরলেন ফাতিমা

  • 9:34 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার

মেলবোর্ন, ২২ নভেম্বর- শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫-এর ফাইনাল পর্ব। যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে আসেন পাঁচটি দেশের প্রতিনিধি। মিস ইউনিভার্স থাইল্যান্ড, মিস ইউনিভার্স ফিলিপাইন, মিস ইউনিভার্স ভেনিজুয়েলা, মিস ইউনিভার্স মেক্সিকো ও মিস ইউনিভার্স আইভরিকোস্ট। এরপর বিচারকেরা সব প্রতিযোগীকে দুটি করে প্রশ্ন করেন।সে দুই প্রশ্নের উত্তরের ভিত্তিতেই চূড়ান্ত করা হয় মিস ইউনিভার্স ২০২৫।

মেক্সিকোর ফাতিমা বশ ৭৪তম মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন। ১৯ নভেম্বর ভোরে প্রথমে ১২০ প্রতিযোগীর মধ্য থেকে সেরা ৩০ জনকে বাছাই করা হয়। এ তালিকায় ছিলেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা।

এরপর সুইমিং কস্টিউম রাউন্ড শেষে বাছাই করা হয় সেরা ১২। এই প্রতিযোগীরা অংশ নেন একটি ‘গাউন ওয়াক’ সেশনে, যেখান থেকে বাছাই করা হয় সেরা পাঁচ সুন্দরীকে। এ পাঁচজনের মধ্যে ছিলেন মেক্সিকো, থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনিজুয়েলা ও আইভরিকোস্টের প্রতিযোগীরা।যাদের সবাইকে দুটি করে প্রশ্ন করা হয়।

একটি প্রশ্ন স্বতন্ত্র, অর্থাৎ পাঁচজনকে পাঁচটি আলাদা প্রশ্ন করা হয়। আরেকটি প্রশ্ন ছিল কমন, অর্থাৎ সবার জন্য ছিল একই প্রশ্ন। কমন প্রশ্নটি করার সময় চারজনের কানে ছিল হেডফোন, যাতে তারা কিছু শুনতে না পান। দেখে নিন মিস মেক্সিকো যে দুটি প্রশ্নের উত্তর দিয়ে সেরা হয়েছেন।

প্রশ্ন : ২০২৫ সালে আপনার দৃষ্টিতে নারীর চ্যালেঞ্জগুলো কী এবং কিভাবে আপনি মিস ইউনিভার্স খেতাব ব্যবহার করে বিশ্বের নারীদের জন্য নিরাপদ স্থান তৈরি করবেন?

ফাতিমার উত্তর : নারীদের জন্য পৃথিবীটা এখন চ্যালেঞ্জের।

একজন নারী ও মিস ইউনিভার্স হিসেবে অন্যের কল্যাণে আমার বক্তব্য এবং শক্তি কাজে লাগাব; কেননা এখন আমরা এখানে এসেছি কথা বলার জন্য, পরিবর্তনের জন্য এবং আমাদের সবই আছে। আমরা নারী, আমরা সাহসী—আমরা সবার সামনে দাঁড়িয়ে ইতিহাস গড়তে জানি।

প্রশ্ন : আজ আপনি মিস ইউনিভার্স ২০২৫ নির্বাচিত হলে এই প্ল্যাটফরমকে কিভাবে তরুণীদের ক্ষমতায়নের জন্য ব্যবহার করবেন?

প্রশ্নের জবাবে সবচেয়ে শক্তিশালী উত্তর দিয়েছেন ফাতিমা বশ। এই উত্তরই ফাইনালে ফাতিমার সেরার মুকুট নিশ্চিত করে। সংক্ষিপ্ত, তবে শক্তিশালী সেই উত্তরেই তিনি বাকিদের মনে করিয়ে দিয়েছেন, আত্মবিশ্বাস ও আত্মসম্মান আদতে মুকুটের মতোই শক্তিশালী।

ফাতিমার উত্তর : মিস ইউনিভার্স হিসেবে বলব, নিজের স্বকীয়তার শক্তিতে আস্থা রাখো। নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্নের মূল্য আছে। তোমার হৃদয় অমূল্য। তোমার মূল্য সম্পর্কে অন্য কেউ যেন সন্দিহান না হয়; কারণ, তুমি মূল্যবান। আর বলব, তুমি শক্তিশালী আর তোমার কণ্ঠস্বর সবার কানে পৌঁছে যাক।

প্রশ্নোত্তর শেষে মিস ইউনিভার্স ২০২৫-এর চূড়ান্ত ফলাফলে জানা যায়, সেরা হয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। বাকিদের মধ্যে থাইল্যান্ডের প্রভিনার সিং প্রথম রানার আপ আর ভেনিজুয়েলার স্টেফানি আবাসালি হন দ্বিতীয় রানার আপ। চতুর্থ অবস্থানে ছিলেন ফিলিপাইনের আহতিসা মানালো ও পঞ্চম আইভরিকোস্টের অলিভিয়া ইয়াসে।

 

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au