বিনোদন

সিরিজ আকারে হ্যারি পটারের গল্প নিয়ে ওয়ার্নার ব্রস

  • 9:46 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ২২ নভেম্বর- ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের অনবদ্য সৃষ্টি হ্যারি পটারের গল্প নিয়ে এ পর্যন্ত আটটি জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। তৈরি হয়েছে ভিডিও গেমস। মঞ্চেও হাজির হয়েছে হ্যারি পটারের চরিত্ররা। হ্যারি পটার বড় পর্দায় প্রথম আসে ২০০১ সালে। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-পার্ট টু’ দিয়ে ২০১১ সালে শেষ হয় এ ফ্যান্টাসি গল্পের চলচ্চিত্র-যাত্রা।

সিনেমার পর এবার টিভি সিরিজ আকারে হ্যারি পটারের গল্প নিয়ে আসছে ওয়ার্নার ব্রস। গত ১৪ জুলাই থেকে শুরু হয়েছে শুটিং। হ্যারি পটারকে নিয়ে লেখা সাতটি উপন্যাসের প্রতিটি থেকে তৈরি হবে টিভি সিরিজের একেকটি সিজন। ২০২৭ সাল থেকে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে শুরু হবে হ্যারি পটার সিরিজের প্রচার।

এতে হ্যারি পটারের এ চরিত্রে অভিনয় করছে ১১ বছর বয়সী ডমিনিক ম্যাকলাফ্‌লিন। এর আগে হ্যারি পটারের গল্প নিয়ে তৈরি সিনেমাগুলোতে মূল চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ। নতুন হ্যারি পটারকে স্বাগত জানিয়েছেন পুরোনো হ্যারি পটার। সম্প্রতি এবিসি গুড মর্নিং আমেরিকা শোতে ড্যানিয়েল র‍্যাডক্লিফকে প্রশ্ন করা হয়, নতুন সিরিজের নতুন হ্যারি পটার কোনো পরামর্শের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল কি না।

জবাবে ড্যানিয়েল র‍্যাডক্লিফ বলেন, ‘আমি মনে করি না যে ভবিষ্যতে যারাই হ্যারি পটার হবে, আমাদের ফোন করতে হবে তাদের। তবে ওই টিভি সিরিজের টিমে আমার পরিচিত অনেকে আছেন। তাঁদের মাধ্যমে ডমিনিক ম্যাকলাফ্‌লিনকে আমি একটি চিঠি পাঠিয়েছি। সেও আমাকে খুবই দারুণভাবে উত্তর দিয়েছে।’

ড্যানিয়েল র‍্যাডক্লিফ আরও বলেন, ‘হ্যারি পটার সিরিজে যারা অভিনয় করছে, তাদের জীবনে আমি আতঙ্কের কারণ হতে চাই না। তবে চিঠি লেখার উদ্দেশ্য হলো, ডমিনিককে আমি বলতে চেয়েছিলাম, আশা করছি, এ সিরিজে তোমার সময়টা দারুণ কাটবে। আমারও সময়টা তখন ভালো কেটেছিল। তবে আমি চাই, আমার চেয়ে আরও ভালো সময় কাটুক ওদের। যখনই আমি ডমিনিক কিংবা সিরিজের অন্য শিশুদের ছবি দেখি, তাদের জড়িয়ে ধরতে ইচ্ছা করে। তাদের দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর আশ্চর্য হই, ওই বয়সে আমি হ্যারি পটারে অভিনয় করেছিলাম!’

 

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au