বিনোদন

মিস ইউনিভার্সের মঞ্চে আহত প্রতিযোগী আইসিইউতে

  • 9:50 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ২২ নভেম্বর- মিস ইউনিভার্সের মঞ্চ থেকে পড়ে আহত হয়েছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি নামে এক প্রতিযোগী। ১৯ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রাথমিক রাউন্ডে দুর্ঘটনার শিকার হন তিনি। বর্তমানে তিনি রাংসিট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি আশানুরূপ হয়নি। হেনরির শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষায়িত চিকিৎসা চলছে।

পিপলডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯ নভেম্বর থাইল্যান্ডে মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন তিনি। কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ধাপ মিস করায় হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান ২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল হেনরি।

দুর্ঘটনার পরপরই গ্যাব্রিয়েলকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেওয়া হয়। তখন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁর আঘাত প্রাণঘাতী নয়, তবে পুরোপুরি সুস্থতা নিশ্চিত করতে বিভিন্ন পরীক্ষা চলছে।

মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, গ্যাব্রিয়েলের অবস্থা পর্যবেক্ষণের জন্য তাঁকে অন্তত সাত দিন আইসিইউতে রাখা হবে। বর্তমানে থাইল্যান্ডে তার পাশে আছেন তাঁর বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি।

হেনরি তারা অনুরোধ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য, ভুল তথ্য বা অনুমানভিত্তিক পোস্ট না দিতে। পরিবারের মানসিক কষ্টের কথা বিবেচনা করে সবাইকে সহানুভূতিশীল ও সংবেদনশীল থাকার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: পিপলডটকম

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au