বিনোদন

ট্রাম্পপুত্র ও তার প্রেমিকার সঙ্গে নাচলেন রণবীর সিং

  • 3:47 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৫ বার
মেলবোর্ন, ২৩ নভেম্বর- কয়েকদিনের জন্য ভারতে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুত্র ট্রাম্প জুনিয়র। যেই যাত্রায় তার সঙ্গী হয়েছেন প্রেমিকা বেটিনা আন্ডারসন।

উদয়পুরে জমে উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের রামা রাজু মন্তানার কন্যা নেত্রা মন্তানার বিয়ের আসর। মেগাবাজেটের সেই বিয়েবাড়ির আমন্ত্রণ রক্ষার্থে হবু স্ত্রীকে নিয়ে ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প পুত্র।

আর সেই ‘বিগ ফ্যাট ওয়েডিং’য়েই ট্রাম্পের বাড়ির ‘হবু বউমা’কে নিয়ে নাচে মজলেন বলিউড তারকা রণবীর সিং। যে ভিডিও দেখে তোলপাড় সামাজিকমাধ্যম।

ভিডিওতে দেখা গেল, মঞ্চে উঠে প্রথমেই ট্রাম্পপুত্র এবং তার প্রেমিকার সঙ্গে কুশল বিনিময় করেন রণবীর সিং। ঠিক তার পরই বেটিনা আন্ডারসনের হাত ধরে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার সুপাহহিট গান ‘হোয়াট ঝুমকা’ গানে নাচা শুরু করলেন রণবীর।

বলিউড অভিনেতার এমন এনার্জি আর ডান্স স্টেপ দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেননি ট্রাম্প জুনিয়রের প্রেমিকাও। রণবীরের দিকে চেয়ে বলিউডি নাচ শিখলেন এবং মঞ্চ মাতালেন। বলিউড নায়কের সঙ্গে বেটিনা আন্ডারসনের পারফরম্যান্স দেখে রীতিমতো ‘থ’ জুনিয়র ট্রাম্প! তবে হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করতে ভোলেননি তিনি।

আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে আপাতত সামাজিকমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। কানাঘুষা, খুব শিগগিরিই জুনিয়র ট্রাম্পের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বেটিনা।

 

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au