বিনোদন

নিজের মুখশ্রী নিয়ে গর্ব করেন অভিনেতা ধানুশ

  • 6:48 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৫ বার

মেলবোর্ন, ২৩ নভেম্বর- বলিউডে ধানুশের মুখে প্রেমের ব্যর্থতার ছাপ। অনেকে হয়তো সেটিকে দেখেন হাস্যকর বা সমালোচনার চোখে, কিন্তু অভিনেতা নিজেই সেটিকে নিয়েছেন গর্বের সঙ্গে। দিল্লিতে প্রচারণার সময় ধানুশ বললেন, “আমার চেহারা নাকি প্রেমে ব্যর্থ মানুষের মতো, আমি এটাকে ভালোই নিয়েছি।

‘তেরে ইশক মে’ ছবির প্রচারণা চলাকালে ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে অভিনেতা জানান, এই মন্তব্য করেছিলেন পরিচালক আনন্দ এল রাই ও সহ–অভিনেত্রী কৃতি শ্যানন। ধানুশ হাসতে হাসতে বলেন, ‘হৃদয়ভাঙা মানুষের মতো মুখ, এটা শুনে আমি বরং খুশিই হয়েছি। ‘চরিত্রে আবেগের জায়গাটা ধরতে এটি নাকি নেচারালি আমাকে সাহায্য করবে।’

ছবিতে তিনি অভিনয় করছেন শঙ্কর নামে এক চরিত্রে। ধানুশের ভাষায়, শঙ্করকে ভালোবাসা সহজ হলেও চরিত্রটির ভেতরে অনেক জটিলতা আছে, যা দর্শক ছবি দেখলেই বুঝতে পারবেন। তবে চরিত্রটি ‘আগ্রাসী’ নয়।

এটা শুধু গভীর আবেগ ও চ্যালেঞ্জে ভর্তি একটি ভূমিকা। এ বছর একাধিক ছবি ও নির্মাণে যুক্ত থাকলেও ‘তেরে ইশক মে’ ধানুশের বছরের শেষ মুক্তিপ্রাপ্ত কাজ, যা ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে।

এ সিনেমায় ধানুশের পাশাপাশি অভিনয় করেছেন, কৃতি শ্যানন, প্রকাশ রাজ, সুশীল দাহিয়াসহ আরও অনেকে।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au