বিনোদন

শাহরুখের নির্দেশনায় সাজানো হচ্ছে বুর্জ পার্কের প্রধান অনুষ্ঠান

  • 3:27 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:৩৬ বার

মেলবোর্ন, ২৫ নভেম্বর- খ্রিস্টীয় নতুন বছরের আগমনে দুবাই এবার ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রথমবারের মতো নিউ ইয়ার্স ইভ উদযাপন হবে টানা আট দিন ধরে। আর এ আয়োজনকে আরও ঝলমলে করতে বলিউডের কিং শাহরুখ খানের বিশেষ নির্দেশনায় সাজানো হচ্ছে বুর্জ পার্কের প্রধান অনুষ্ঠান।

নতুন বছরের উদযাপনকে কেন্দ্র করে ডাউনটাউন দুবাই সাজছে ভিজ্যুয়াল স্টেজ হিসেবে। আয়োজক এমার জানায়, এবার ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী উৎসব। যেখানে থাকছে লাইভ পারফরম্যান্স, আতশবাজি, লাইট শো ও গ্র্যান্ড প্যারেড।

বুর্জ পার্কে নতুন আকর্ষণ হিসেবে বলিউড স্টাইলের বিশেষ পারফরম্যান্সও থাকছে। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের গ্রুপ কোম্পানিই এই বিশেষ আয়োজনের নেতৃত্ব দেবে।

এমারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাব্বার বলেন, নতুন বছরের এই রাতে দুবাই রূপ নেবে বিস্ময়ের শহরে। এ আয়োজন বিশ্বকে তাক লাগিয়ে দেবে, আর প্রত্যেক মুহূর্তে থাকবে অনুপ্রেরণা ও সৃষ্টিশীলতার ছাপ।

সূত্র: খালিজ টাইমস

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au