সর্বশেষ

চীনে ট্রেনের ধাক্কায় ১১ শ্রমিক নিহত

  • 6:18 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৭ নভেম্বর- চীনের ইউনান প্রদেশে রেললাইনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে কুনমিং শহরের লুওইয়াং টাউন রেলওয়ে স্টেশনের ভেতরে বাঁকানো একটি রেললাইন অংশে এই দুর্ঘটনা ঘটে। কুনমিং রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে।

স্টেশন সূত্র জানায়, রেলওয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের একটি দল ভূমিকম্প পর্যবেক্ষণ সরঞ্জাম পরীক্ষা করছিল। ওই সময় হঠাৎ একটি ট্রেন সেখানে ঢুকে পড়ে। ধাক্কায় ঘটনাস্থলেই ১১ শ্রমিক মারা যান। গুরুতর আহত দুইজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাজ চলছিল এমন রেললাইন অংশে ট্রেনের প্রবেশ সম্পর্কে শ্রমিকদের সতর্ক করার ব্যর্থতাই এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। ট্রেন নিয়ন্ত্রণ কক্ষে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে তদন্ত দল পাঠিয়েছে। পুরো রেললাইন অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

শিক্ষাব্যবস্থার সংকটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সমস্যা এখন দেশের ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। পরীক্ষায় নকল, দুর্বল শিখনফল, মুখস্থনির্ভর পাঠ্যক্রম, কারিগরি শিক্ষার…

স্পট মার্কেটে এলএনজির দাম ৩০ ডলারের কাছাকাছি

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির স্পট মার্কেটের দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে যে দামে…

ইউনূস সরকারের কর্মকাণ্ডে প্রশ্নের মুখে ‘সংস্কারক’ ভাবমূর্তি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছে …

হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা, থানায় ধরে নেওয়া হলো ৭ স্বজনকে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। পরে তাঁকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বা ঘটনার বিষয়ে তথ্য জানার…

ময়মনসিংহ মেডিকেলে আগুনে শিশুসহ ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করার…

স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সরিয়ে নতুন ইতিহাস তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়: তানজীমউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা সংস্কারের নামে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র, ঘটনা ও স্মারক সরিয়ে দিয়ে দলীয় দৃষ্টিকোণ থেকে নতুন ইতিহাস তৈরির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au