বাংলাদেশ

‘প্লট দুর্নীতি’: অন্য আসামিরা কে কী সাজা পেলেন

  • 6:49 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার
আদালতের প্রতিকী ছবি

মেলবোর্ন, ২৭ নভেম্বর- ঢাকার বিশেষ জজ আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নিয়ে করা তিনটি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়াও তার দুই সন্তানসহ অন্য আসামিদেরর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

শেখ হাসিনাকে প্রতিটি মামলায় সাত বছর করে সাজা দেওয়া হয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল আলাদা দুটি মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড হয়েছে।

রায়ে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ তিনটি মামলায় ছয় বছর করে মোট ১৮ বছরের কারাদণ্ড পেয়েছেন।

একই মেয়াদে দণ্ড হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং একই মন্ত্রণালয়ের আরেক সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিনের। গৃহায়ন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদারও তিন মামলায় ছয় বছর করে মোট ১৮ বছরের সাজা পেয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে দুই মামলায় ছয় বছর করে মোট ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম তিন মামলায় এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

অভিযোগে বলা হয়েছিল, যেসব ব্যক্তি ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা জমির মালিক ছিলেন, তারা সেই তথ্য গোপন করে বেআইনিভাবে পূর্বাচলে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন। আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার এ তিন মামলার রায় ঘোষণা করেন।

এ রায়ের আগে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। নতুন এ রায়ে তিনি বাংলাদেশের দ্বিতীয় সাবেক রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে দুর্নীতির মামলায় দণ্ডিত হলেন।

মামলার ২৩ জন আসামির মধ্যে খুরশীদ আলম ছাড়া কেউ গ্রেপ্তার হননি। তিনি গত ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নাকচ হয়। আত্মসমর্পণের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাকে তুলনামূলক কম সাজা দিয়েছে। অন্য আসামিরা পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি এবং তাদের পক্ষে কোনো আইনজীবীও আদালতে যুক্তি উপস্থাপন করতে পারেননি।

দুদকের আইনজীবী খান মো. মাইনুল হাসান লিপন বলেছেন, তারা মামলাগুলোতে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছিলেন। রায়ের কপি দেখে কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au