সর্বশেষ

হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণকারী আফগান শরণার্থী, ঘটনার তদন্ত সন্ত্রাসবিরোধী ইউনিটের হাতে

  • 1:11 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
২৬ নভেম্বর হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার স্থানে হলুদ ফিতা ঘেরা এলাকায় ন্যাশনাল গার্ড সদস্যরা। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৮ নভেম্বর- ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হামলাকারী ছিলেন আফগানিস্তানে মার্কিন সেনাদের সহযোগী হিসেবে কাজ করা একজন আফগান নাগরিক। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী কার্যক্রম হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।

বুধবার বিকেলে ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়াল টহলরত দুই ন্যাশনাল গার্ড সদস্যের দিকে গুলি ছোড়েন। হামলায় উভয় সেনা গুরুতর আহত হন। পাল্টা গুলিতে লাকানওয়ালও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে মার্কিন স্পেশাল ফোর্সের সহযোগী হিসেবে প্রায় এক দশক কাজ করেছেন লাকানওয়াল। তিনি কান্দাহারে দায়িত্ব পালন করতেন, যা দীর্ঘ যুদ্ধকালীন সংঘাতের অন্যতম কেন্দ্র ছিল। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর তিনি যুক্তরাষ্ট্রে আসেন।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম সামাজিক মাধ্যমে জানান, সন্দেহভাজন ব্যক্তি ছিলেন অপারেশন অ্যালাইস ওয়েলকাম কর্মসূচির আওতায় যাচাই-বাছাই ছাড়াই যুক্তরাষ্ট্রে প্যারোল পাওয়া হাজারো আফগানের একজন। তালেবান দখলের পর যুক্তরাষ্ট্রে ঝুঁকিতে থাকা আফগানদের পুনর্বাসনের জন্য এ কর্মসূচি চালু হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এ পর্যন্ত এক লাখ ৯০ হাজারের অধিক আফগানকে দেশটিতে পুনর্বাসন করা হয়েছে।

এনবিসি নিউজ লাকানওয়ালের এক আত্মীয়ের বরাতে জানায়, তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করেন ২০২৪ সালে এবং ২০২৫ সালে সেটি অনুমোদিত হয়। সিএনএনসহ একাধিক গণমাধ্যম জানায়, তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও গোয়েন্দা সংস্থার সঙ্গেও কাজ করেছিলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর বলেন, সন্দেহভাজন ব্যক্তি ২০২১ সালে আফগানদের ব্যাপক সরিয়ে নেওয়ার অভিযানের সময় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাঁর বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস সব আফগান আবেদন স্থগিতের ঘোষণা দেয়।

হামলার পেছনে উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। কেন্দ্রীয় ও স্থানীয় তদন্ত সংস্থাগুলো যৌথভাবে ঘটনার তদন্ত করছে। আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

শিক্ষাব্যবস্থার সংকটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সমস্যা এখন দেশের ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। পরীক্ষায় নকল, দুর্বল শিখনফল, মুখস্থনির্ভর পাঠ্যক্রম, কারিগরি শিক্ষার…

স্পট মার্কেটে এলএনজির দাম ৩০ ডলারের কাছাকাছি

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির স্পট মার্কেটের দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে যে দামে…

ইউনূস সরকারের কর্মকাণ্ডে প্রশ্নের মুখে ‘সংস্কারক’ ভাবমূর্তি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছে …

হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা, থানায় ধরে নেওয়া হলো ৭ স্বজনকে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। পরে তাঁকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বা ঘটনার বিষয়ে তথ্য জানার…

ময়মনসিংহ মেডিকেলে আগুনে শিশুসহ ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au