সর্বশেষ

সারা দেশে আরও ১৫৮ ইউএনও বদলি

  • 1:59 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় একযোগে ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ইউএনও নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া ইউএনওদের ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন বিকেল থেকেই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য করা হবে।

এর আগে বুধবার বিকেলে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়। একই দিনে দুপুরে ৬৪ জেলার পুলিশ সুপারকেও বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, যদি কোনো কর্মকর্তার বর্তমান দপ্তর ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে তিনি যে দপ্তরে কর্মরত আছেন তার ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন।

সরকারি প্রশাসনে একযোগে বদলি ও নিয়োগকে সামনে থাকা জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে মাঠ প্রশাসনকে আরও সুসংগঠিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

শিক্ষাব্যবস্থার সংকটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সমস্যা এখন দেশের ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। পরীক্ষায় নকল, দুর্বল শিখনফল, মুখস্থনির্ভর পাঠ্যক্রম, কারিগরি শিক্ষার…

স্পট মার্কেটে এলএনজির দাম ৩০ ডলারের কাছাকাছি

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির স্পট মার্কেটের দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে যে দামে…

ইউনূস সরকারের কর্মকাণ্ডে প্রশ্নের মুখে ‘সংস্কারক’ ভাবমূর্তি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছে …

হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা, থানায় ধরে নেওয়া হলো ৭ স্বজনকে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। পরে তাঁকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বা ঘটনার বিষয়ে তথ্য জানার…

ময়মনসিংহ মেডিকেলে আগুনে শিশুসহ ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au