সর্বশেষ

হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৪

  • 1:59 pm - November 28, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৮ নভেম্বর- হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে দাঁড়িয়েছে। এখানো নিখোঁজ রয়েছে বহু মানুষ।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৩৭ বছর বয়সী একজন কর্মীও রয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ৭৬ জন, যাদের মধ্যে ১১ জন অগ্নিনির্বাপণ কর্মী। আগুন নিয়ন্ত্রণে আসার পরও ভবনের ভেতরে নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে।

পুলিশ বলেছে, দাহ্য ফোম বোর্ডসহ ভবনগুলোতে অনিরাপদ নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছিল। এ ঘটনায় এক নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে অবহেলাজনিত হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্টের আটটি আবাসিক ব্লকে দুই হাজারের বেশি ফ্ল্যাট রয়েছে, যেখানে চার হাজার ছয়শোর বেশি মানুষ বসবাস করেন। অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আশ্রয়কেন্দ্রে অন্তত ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। অনেকেই আশ্রয়কেন্দ্রের বাইরে স্বজনের সন্ধানে উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।

ঘটনায় গভীর শোক জানিয়েছে চীনা নেতৃত্ব। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রেসিডেন্ট শি চিনপিং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই শাখার আরও খবর

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

শিক্ষাব্যবস্থার সংকটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সমস্যা এখন দেশের ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। পরীক্ষায় নকল, দুর্বল শিখনফল, মুখস্থনির্ভর পাঠ্যক্রম, কারিগরি শিক্ষার…

স্পট মার্কেটে এলএনজির দাম ৩০ ডলারের কাছাকাছি

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির স্পট মার্কেটের দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে যে দামে…

ইউনূস সরকারের কর্মকাণ্ডে প্রশ্নের মুখে ‘সংস্কারক’ ভাবমূর্তি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছে …

হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা, থানায় ধরে নেওয়া হলো ৭ স্বজনকে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। পরে তাঁকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বা ঘটনার বিষয়ে তথ্য জানার…

ময়মনসিংহ মেডিকেলে আগুনে শিশুসহ ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au