বাংলাদেশ

এখনো গ্রেপ্তার হননি বাউল শিল্পীদের ওপর হামলাকারীরা, সমালোচনার মুখে ইউনুস সরকার

  • 8:35 pm - November 28, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ইসলাম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- বাংলাদেশে বাউল শিল্পীদের ওপর বর্বর হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা বাড়লেও এখনো কেউ এখনও গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে এমন একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে, কিন্তু কাউকে আটক করেনি পুলিশ। এ নিয়ে সমালোচনার মুখে রয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনুসের প্রশাসন।

বর্তমানে বাংলাদেশ পরিচালিত হচ্ছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে। বৃহস্পতিবার পররাষ্ট্রসেবা একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাউল শিল্পীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়টি আলোচনায় আসেনি। তবে যতদূর জানি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

বাংলাদেশ সংবাদ সংস্থার বরাতে তিনি জানান, মানিকগঞ্জ পুলিশ অভিযুক্তদের ধরতে এলাকায় তল্লাশি ও অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, “যেখানেই এমন হামলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক অভিযান চালাচ্ছে। খুব দ্রুতই ফল দেখা যাবে।”

গত কয়েক দিন ধরে সামাজিকমাধ্যমে বাউল শিল্পীদের ওপর হামলার ভিডিও ভাইরাল হয়েছে। এসব ভিডিও বিশ্বজুড়ে নিন্দা কুড়িয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর লক্ষ্যভিত্তিক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জজকোর্টের কাছে একটি চায়ের দোকানের সামনে বাউল সম্প্রদায়ের অন্তত তিনজন শিল্পী হঠাৎ হামলার শিকার হন। এতে তারা গুরুতর আহত হন।

এ ঘটনায় এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুস কোনো মন্তব্য করেননি, যদিও সাম্প্রতিক মাসগুলোতে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর জঙ্গিবাদী গোষ্ঠীর হামলা বেড়েই চলেছে।

ইউনেস্কো স্বীকৃত বাউলরা বাঙালির এক অনন্য আধ্যাত্মিক সাংস্কৃতিক ঐতিহ্য। একতারা, খোল, ঝুনঝুনিসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে গান, নৃত্য ও দর্শনের মাধ্যমে তারা আত্মিক মুক্তি ও মানবপ্রেমের বার্তা ছড়ান। তাদের সাধনার মধ্যে হিন্দু ভাবধারা ও সুফি দর্শনের মিল দেখা যায়।

কয়েক সপ্তাহ আগে বিখ্যাত বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। অনেকেই মনে করেন, ইউনুস সরকারের সময়ে বাউল শিল্পীদের দমন এবং সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান হামলা দেশের চরমপন্থার উত্থানের সংকেত দিচ্ছে।

বাউলদেরকে বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় ও সমৃদ্ধ সাংস্কৃতিক গোষ্ঠী হিসেবে ধরা হয়। তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে।

সূত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au