সর্বশেষ

দুদক অধ্যাদেশে কৌশলগত প্রস্তাব বাদ পড়ায় টিআইবির তীব্র ক্ষোভ

  • 2:25 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত খসড়া থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রস্তাব বাদ দেওয়ায় গভীর অসন্তোষ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি বলছে, রাজনৈতিক প্রভাবমুক্ত একটি জবাবদিহিমূলক দুর্নীতি দমন কমিশন গঠনের জন্য যে ‘বাছাই ও পর্যালোচনা কমিটি’ প্রস্তাব করা হয়েছিল, তা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদকের জন্মলগ্ন থেকেই প্রতিষ্ঠানটি জনআস্থার সংকটে রয়েছে। তাঁর অভিযোগ, ক্ষমতাসীনদের সুরক্ষা ও প্রতিপক্ষকে টার্গেট করার হাতিয়ার হিসেবে দুদক ব্যবহারের যে প্রবণতা ছিল, তা ভাঙতে এ কমিটি ছিল অত্যন্ত জরুরি। সরকার সেই গুরুত্ব অনুধাবন করতে পারেনি।

তিনি মনে করেন, জুলাই সনদে সব রাজনৈতিক দলের ঐকমত্য থাকার পরও এ প্রস্তাব বাদ দেওয়া সরকারের নিজের সিদ্ধান্তের সঙ্গেই সাংঘর্ষিক। তাঁর ভাষায়, এটি প্রমাণ করে যে রাষ্ট্রের অভ্যন্তরীণ সংস্কারপ্রচেষ্টা এখনো শক্ত প্রতিরোধের মুখে।

বিবৃতিতে টিআইবি আরও জানায়, প্রস্তাবিত কমিটি থাকলে ছয় মাস অন্তর দুদকের কাজ পর্যালোচনা, গণশুনানি আয়োজন এবং পরামর্শ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও জবাবদিহিমূলক ও স্বাধীনভাবে পরিচালনা করা সম্ভব হতো। সংস্থাটির মতে, এটি বাদ দেওয়া রাষ্ট্রসংস্কারের ঘোষিত লক্ষ্যকেই প্রশ্নের মুখে ফেলেছে।

টিআইবি প্রশ্ন তুলেছে, যখন সরকার নিজেই সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, তখন দুদককে জবাবদিহির বাইরে রেখে দেশবাসীর কাছে কী বার্তা দেওয়া হচ্ছে। সংস্থাটি মনে করে, চূড়ান্ত অধ্যাদেশে কৌশলগত এই সুপারিশ না থাকা অত্যন্ত পরিতাপের এবং সংস্কারবিরোধী শক্তি প্রভাবশালী হয়ে ওঠারই ইঙ্গিত।

দুদক অধ্যাদেশ নিয়ে নানা মহলে আলোচনা চললেও টিআইবির ভাষ্য, প্রস্তাবিত এই কমিটি বাদ দেওয়ায় দুর্নীতিবিরোধী ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা আরও কঠিন হয়ে পড়বে।

 

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au