বিশ্ব

হংকংয়ে অগ্নিকাণ্ড: আরও ৮ ব্যক্তি গ্রেপ্তার

  • 3:34 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
২৮ নভেম্বর হংকংয়ের ওয়াং ফুক কোর্ট আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের স্থানে পুলিশি ব্যারিকেড বসানো হয়েছে। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৯ নভেম্বর- হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। দুর্নীতিবিরোধী সংস্থা আইসিএসি শুক্রবার জানায়, তারা ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে পুলিশ অবহেলাজনিত হত্যাকাণ্ডের সন্দেহে আরও তিনজনকে আটক করে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১১।

গত সপ্তাহে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২৮ জনের মৃত্যু হয়। ১৯৮০ সালের পর এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ভবন-অগ্নিকাণ্ডের মধ্যে অন্যতম। আগুনটি আটটি উঁচু ভবনের মধ্যে সাতটিতে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে ৪০ ঘণ্টারও বেশি সময় লাগে।

আইসিএসি জানায়, যেসব আটজনকে তারা গ্রেপ্তার করেছে, তাদের বয়স ৪০ থেকে ৬৩ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছেন সংস্কার প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ওয়াং ফুক কোর্টের দুই পরিচালক, দুই প্রকল্প ব্যবস্থাপক, তিনজন স্ক্যাফোল্ডিং সাব-কন্ট্রাক্টর এবং একজন মধ্যস্থতাকারী। অগ্নিকাণ্ডের সময় কমপ্লেক্সটিতে বড় আকারের সংস্কারকাজ চলছিল, যা তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সংস্থাটি আরও জানায়, তদন্তকারীরা শহরের ১৩টি স্থাপনায় তল্লাশি চালিয়ে বিভিন্ন কাজের নথি ও ব্যাংক রেকর্ড জব্দ করেছে। তবে আইসিএসি অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হবে তা এখনো প্রকাশ করেনি।

এ ঘটনায় হংকংয়ে ভবননিরাপত্তা, সংস্কার প্রকল্পের মান নিয়ন্ত্রণ এবং তদারকি ব্যবস্থার ব্যাপারে নতুন করে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হবে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au