বিনোদন

‘স্ট্রেঞ্জার থিংস’ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করলেন স্যাডি সিঙ্ক

  • 5:31 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:২১ বার

মেলবোর্ন, ২৯ নভেম্বর-  ২০১৭ সালে নেটফ্লিক্সের আলোচিত ‘স্ট্রেঞ্জার থিংস’-এর দ্বিতীয় কিস্তির সিরিজটিতে যুক্ত হয়ে সারা দুনিয়ার তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন মার্কিন অভিনেত্রী স্যাডি সিঙ্ক। সেই সিরিজের পঞ্চম ও শেষ মৌসুমের প্রথম কিস্তি মুক্তি পেয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনসহ নানা বিষয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।

নেটফ্লিক্সে মুক্তির পরই ‘স্ট্রেঞ্জার থিংস’ হয়ে ওঠে বহুল চর্চিত এক নাম। সিরিজটির দ্বিতীয় কিস্তিতে যুক্ত হওয়ার পর স্যাডির খ্যাতি পাওয়াটা ছিল স্রেফ সময়ের ব্যাপারমাত্র। তবে দেখার বিষয় ছিল— অন্য প্রকল্পগুলোতে তিনি কেমন করেন।

‘দ্য হোয়েল’ সিনেমায় অস্কারজয়ী অভিনেতা ব্রেন্ডন ফ্রেজারের বিপরীতে অভিনয় করে সেই পরীক্ষাতেও ভালোভাবেই উত্তীর্ণ হয়ে যান এ অভিনেত্রী। এর পাশাপাশি নেটফ্লিক্সের আরেক জনপ্রিয় হরর ট্রিলজি ‘ফিয়ার স্ট্রিট’-এও তাকে দেখা গেছে স্বাবলীল।

স্যাডি বলেন, অভিনেত্রী টেইলর সুইফটের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অল টু ওয়েল: দ্য শর্টফিল্ম’-এ অভিনয় ছিল তার ক্যারিয়ারের আরেক বড় মাইলফলক। ২০২১ সালে সিনেমাটিতে তিনি মানসিক টানাপোড়েন ও যন্ত্রণা পর্দায় ফুটিয়ে তোলেন। এ সিনেমায় যখন অভিনয় করি, তখনো আমি কারও প্রেমে পড়িনি।

তিনি বলেন, তাই সম্পর্কভাঙার তীব্রতা সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার। সে কারণে এ সিনেমায় অভিনয় ছিল বড় চ্যালেঞ্জ। পরে সমালোচকদের পাওয়া প্রতিক্রিয়া দেখে মনে হয়েছিল— সেটি ভালোভাবেই সামলাতে পেরেছি।

যদিও অনেকবারই তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে ব্যক্তিগত জীবনকে বরাবরই ‘ব্যক্তিগত’ রেখেছেন তিনি। স্যাডি সিঙ্ক ও ফিন উলফহার্ড সম্পর্কে জড়িয়েছেন বলে ২০২২ সালে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে ‘স্ট্রেঞ্জার থিংস’–এর সহ-অভিনেতা ক্যালেব ম্যাকলাফলিনের সঙ্গেও স্যাডির সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হয়।

মূলত সিরিজে একসঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর থেকেই তাদের গুঞ্জনের সূত্রপাত। এ প্রসঙ্গে স্যাডি বলেন, প্রথমবার চুম্বনের দৃশ্য, স্বভাবতই আমি নার্ভাস ছিলাম। তবে আমি জানতাম— এটি আমার কাজের জন্য জরুরি, তাই অস্বস্তি ছিল না। কিন্তু পরে দেখলাম— ওই মৌসুম প্রচারের পর আমাদের প্রেম নিয়ে অনেক খবর হলো, যা দেখে দুজনেই হেসেছি।

মাত্র ১০ বছর বয়সে নিউইয়র্কে মঞ্চনাটকে অভিষেক হয় স্যাডি সিঙ্কের। তখন থেকেই লন্ডনের বিখ্যাত ওয়েস্ট এন্ডে কাজ করার স্বপ্ন ছিল; অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। ২০২৬ সালের মার্চে রোমিও অ্যান্ড জুলিয়েট দিয়ে ওয়েস্ট এন্ডে তার অভিষেক হবে। এ প্রসঙ্গে স্যাডি সিঙ্ক বলেন, শেক্সপিয়ারের এই বিখ্যাত নাটক দিয়ে ওয়েস্ট এন্ডে অভিষেক হবে অবিশ্বাস্য; হঠাৎ এই সুযোগ আসবে ভাবিনি।

টিন ভোগ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাডি বলেন, শুটিংয়ের শেষ দিনটি কোনো দিন ভুলব না। এতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম যে, কিছুই ঠিকমতো হচ্ছিল না। মাত্র ১৪ বছর বয়সে সিরিজটির সঙ্গে যুক্ত হয়েছিলাম। তাই বলা যায়— ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গেই আমি বড় হয়েছি।

অভিনেত্রী বলেন, শুটিং শেষ হওয়ার পর অনেক দিন মন খারাপ ছিল। এখন সেটি কাটিয়ে উঠেছি। আমাকে এখন নতুন পথ খুঁজে নিতে হবে। ভালো ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে চাই। নিজে প্রযোজনায় যুক্ত হওয়ারও ইচ্ছা আছে। ভক্তদের শুধু বলতে চাই— সবকিছুর জন্য ধন্যবাদ।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au