বাংলাদেশ

বিষয়টি আমার একক সিদ্ধান্ত নয়: দেশে ফেরা নিয়ে তারেক রহমান

  • 3:52 pm - November 29, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখনই দেশে ফেরার বিষয়ে তাঁর একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি নিজের তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়ে আজ শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন। দলের ভেতরে–বাইরে অনেকেই মনে করছেন, মায়ের গুরুতর অসুস্থতার খবরে দ্রুত দেশে ফিরতে পারেন তারেক রহমান। এমন আলোচনা চলার মধ্যে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

পোস্টে তিনি জানান, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশজুড়ে যে দোয়া চলছে তার প্রতি গভীর কৃতজ্ঞতা রয়েছে পরিবারের। চিকিৎসায় সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি দেশি–বিদেশি চিকিৎসকদের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন।

তারেক রহমান লিখেছেন, সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাঁরও রয়েছে, তবে বাস্তবতার কারণে দেশে ফেরা নিয়ে ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি সম্পূর্ণ স্বাধীন নন। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই নিজের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে পরিবার আশাবাদী।

পোস্টের শেষ ভাগে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।

 

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au