বিনোদন

মুক্তির এক সপ্তাহ আগেই আইনি জটিলতায় ‘ধুরন্ধর’

  • 3:04 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:২২ বার

মেলবোর্ন, ৩০ নভেম্বর- রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় সর্বশেষ দেখা দিয়েছিলেন রণবীর সিং। গত বছর মুক্তি পাওয়া এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন না তিনি। অজয় দেবগন আর অক্ষয় কুমারই ছিলেন গল্পের কেন্দ্রে। তবু ২০২৪ সালে এই একটি সিনেমা দিয়ে কিছুটা হলেও আলোচনায় ছিলেন রণবীর। এ বছর এখন পর্যন্ত তাঁর সিনেমা মুক্তির তালিকা শূন্য। রণবীরের সব প্রত্যাশার কেন্দ্রে আছে স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। ৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। মুক্তির মাত্র এক সপ্তাহ আগেই আইনি জটিলতায় পড়ল আদিত্য ধর পরিচালিত এ সিনেমা।

রণবীর সিংয়ের ধুরন্ধর সিনেমার মুক্তি আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শহীদ মেজর মোহিত শর্মার মা-বাবা। অভিযোগ, এই সিনেমা তৈরির আগে পরিবারের অনুমতি নেওয়া হয়নি। তাই আদালতে তাঁদের আবেদন, ধুরন্ধর সিনেমার মুক্তি যেন দ্রুত স্থগিত করা হয়।

টিজার প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিল ধুরন্ধর। অতিরিক্ত রক্তারক্তি ও হিংসাত্মক দৃশ্য দেখানোয় বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্ক আছে সিনেমার বিষয়বস্তু নিয়েও। যার অন্যতম কারণ রণবীর সিংয়ের চরিত্রটি। তাঁর চরিত্রকে নাকি ভারতীয় সেনাবাহিনীর শহীদ মেজর মোহিত শর্মার আদলে সাজানো হয়েছে। এমনকি ২০০০ সালের দিকে মোহিত যখন ছদ্মপরিচয়ে পাকিস্তানে গিয়েছিলেন, সেই ঘটনাও আছে সিনেমায়। তবে ধুরন্ধর সিনেমার নির্মাতা কখনো বিষয়টি স্বীকার করেননি। আর তা নিয়েই আপত্তি মোহিত শর্মার পরিবারের।

মেজর শর্মার পরিবার তাঁদের পিটিশনে অভিযোগ করেছেন, মেজর শর্মার জীবনের সঙ্গে সিনেমাটির গল্প মিলে গেলেও, নির্মাতারা এই অনুপ্রেরণার কথা স্বীকার করেননি। ভারতীয় সেনাবাহিনী কিংবা মেজর শর্মার বৈধ উত্তরাধিকারীদের কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই এই স্পেশাল ফোর্সেস অফিসারের জীবন, গোপন অভিযান এবং আত্মত্যাগের ঘটনা সরাসরি ফুটিয়ে তোলা হয়েছে ধুরন্ধর সিনেমায়।

মোহিত শর্মার পরিবারের দাবি, একজন শহীদকে কোনো বাণিজ্যিক পণ্য হিসেবে দেখা ঠিক নয়। পরিবারের অনুমতি না নিয়ে, শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো সৈনিকের জীবন নিয়ে সিনেমা বানানোর অধিকার কারও থাকা উচিত নয়।

তবে পরিচালক আদিত্য ধর বলেছেন, ‘রণবীরের চরিত্রের সঙ্গে মোহিতের কোনো মিল নেই। মেজর মোহিত শর্মার জীবন থেকে ধুরন্ধর মোটেই উদ্বুদ্ধ নয়। যদি কখনো তাঁর বায়োপিক তৈরি করি, তাহলে পরিবারের অনুমতি নিয়ে করব।’

 

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au