আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…
মেলবোর্ন, ২৯ নভেম্বর- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা চলছে। শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান।
তিনি লিখেছেন, খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তাঁর চিকিৎসা চালানো হচ্ছে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে। লন্ডন থেকে সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।
মাহাদী আমীন আরও জানান, মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের দেরি বা সীমাবদ্ধতা যাতে না হয়, সে জন্য তারেক রহমান পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকি করছেন।
হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন অনেক নেতাকর্মী ভিড় করছেন। তবে সিসিইউতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ইনফেকশনের ঝুঁকি এড়াতে কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। মাহাদী জানান, মানুষ দূর থেকেই ভালোবাসা ও উদ্বেগ জানাচ্ছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বছর শুরুর দিকে যে হাসপাতালে চার মাস চিকিৎসা নিয়ে তিনি উন্নতি পেয়েছিলেন, সেই হাসপাতাল এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি আধুনিক সুবিধাসংবলিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার উদ্যোগও চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au