বিশ্ব

ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করলেন ট্রাম্প, হামলার আশঙ্কা

  • 1:44 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ওপর এবং চারপাশের পুরো আকাশসীমা বন্ধ বলে গণ্য করা উচিত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ওপর এবং চারপাশের পুরো আকাশসীমা বন্ধ বলে গণ্য করা উচিত। তিনি এয়ারলাইন ও পাইলটদের এই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এই ঘোষণায় ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কা বেড়েছে।

ট্রাম্প শনিবার ট্রুথ সোশালে লিখেছেন, সব এয়ারলাইন, পাইলট, মাদক কারবারি এবং মানবপাচারকারীরা ভেনেজুয়েলার আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ হিসেবে বিবেচনা করবে। তবে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

এর আগে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করেছিল যে ভেনেজুয়েলার ওপর দিয়ে উড়তে গেলে ঝুঁকি রয়েছে। তাদের ভাষায় দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হচ্ছে এবং সামরিক তৎপরতা বাড়ছে। এই সতর্কতার পর দক্ষিণ আমেরিকার ছয়টি প্রধান এয়ারলাইন ভেনেজুয়েলায় ফ্লাইট বন্ধ করেছে।

ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন এরই মধ্যে তীব্র। ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক মোতায়েন করেছে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারও রয়েছে। ওয়াশিংটনের দাবি, মাদক পাচার ঠেকাতে এই অভিযান। তবে কারাকাস বলছে, এর লক্ষ্য সরকারকে হটানো।

সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ভেনেজুয়েলার কথিত মাদকবাহী ২০টির বেশি নৌযানে হামলা চালিয়েছে। এতে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনো প্রমাণ দেখায়নি যে এসব নৌযান মাদক পাচারে জড়িত ছিল বা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি ছিল।

সাম্প্রতিক সামরিক তৎপরতা ও অভিযানকে কেন্দ্র করে অঞ্চলে উত্তেজনা বেড়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে ফোনে কথা হয় এবং যুক্তরাষ্ট্রে একটি বৈঠকের সম্ভাবনাও আলোচনা হয়েছে।

গত পরশুদিনের এক ঘোষণায় ট্রাম্প জানান, স্থলপথে ভেনেজুয়েলার মাদক পাচার বন্ধে পদক্ষেপ খুব শিগগির নেওয়া হবে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au