সর্বশেষ

কৃষ্ণসাগরে রুশ দুই ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা

  • 3:27 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
কৃষ্ণ সাগরে রাশিয়ার দু’টি ট্যাংকার জাহাজ উড়িয়ে দিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি ট্যাঙ্কার জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের নৌবাহিনী। ইউক্রেনীয় পক্ষ জানিয়েছে, নাভাল ড্রোন ব্যবহার করে গতকাল কাইরোস এবং ভিরাট নামের জাহাজ দুটিতে হামলা চালানো হয়। রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেন নৌবাহিনীর এক কর্মকর্তা।

তিনি বলেন, রাশিয়া জ্বালানি রপ্তানি থেকে পাওয়া অর্থ যুদ্ধের ব্যয় মেটাতে ব্যবহার করছে। তাই দীর্ঘদিন ধরে মস্কোর জ্বালানি অবকাঠামো এবং তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ধ্বংস করা হয়েছে কাইরোস এবং ভিরাট।

জাহাজ দুটি হামলার সময় খালি ছিল। তেল বোঝাইয়ের জন্য কৃষ্ণসাগরের তীরবর্তী নভোঅরাসিয়াস্ক বন্দরের উদ্দেশে যাচ্ছিল তারা। যাত্রাপথেই ড্রোনের আঘাতে জাহাজ দুইটি অচল হয়ে যায় বলে ইউক্রেনীয় পক্ষ জানিয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে এখনো এ ঘটনায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

আফ্রিকার সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ ডাঙ্গোটের

নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে তাঁর মালিকানাধীন বিশাল তেল শোধনাগারের প্রায় ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ…

ডাকযোগে ভোটে ট্রাম্পের নতুন বিধিনিষেধ আটকে দিল সুপ্রিম কোর্ট

নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ চালুর পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া আটকে দিয়েছে দেশটির…

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

শিক্ষাব্যবস্থার সংকটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সমস্যা এখন দেশের ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। পরীক্ষায় নকল, দুর্বল শিখনফল, মুখস্থনির্ভর পাঠ্যক্রম, কারিগরি শিক্ষার…

স্পট মার্কেটে এলএনজির দাম ৩০ ডলারের কাছাকাছি

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির স্পট মার্কেটের দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে যে দামে…

ইউনূস সরকারের কর্মকাণ্ডে প্রশ্নের মুখে ‘সংস্কারক’ ভাবমূর্তি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছে …

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au