সর্বশেষ

৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ

  • 6:25 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
রোববার সকাল ৯টার দিকে কেরানিহাট এলাকায় তারা সড়কে বসে পড়ে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। রোববার সকাল ৯টার দিকে কেরানিহাট এলাকায় তারা সড়কে বসে পড়ে। এতে মহাসড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন এবং দ্রুত সড়ক সম্প্রসারণের দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, মহাসড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সংবাদপত্র খুললেই তার প্রমাণ মেলে। তারা জানান, বহুদিন ধরে দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তাদের সড়কে নামতে হয়েছে।

তাদের অভিযোগ, এই মহাসড়ক শুধু স্থানীয়দের যাতায়াতের পথ নয়। দেশের অর্থনীতি, কক্সবাজারের পর্যটন শিল্প, এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই পথ ব্যবহার করেন। অথচ দেশের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি হওয়া সত্ত্বেও এর অনেক জায়গা এখনো পাড়ার গলির মতো সরু। জাঙ্গালিয়া এলাকার অংশ ঢালু ও বাঁকানো হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। রাতে লবণের ট্রাক চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে অবস্থা আরও খারাপ হয়। প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষ সড়ক প্রশস্ত করার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি চোখে পড়ে না।

স্থানীয়রা জানান, এর আগেও একই দাবিতে তারা আন্দোলন করেছেন। গত ৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। ১১ এপ্রিল এই দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানকেও স্মারকলিপি দেন তারা। কিন্তু দীর্ঘদিনেও কোনো দৃশ্যমান পদক্ষেপ না আসায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au