সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় পারিবারিক অনুষ্ঠানে গুলি, নিহত ৪

  • 6:57 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:৫৬ বার
খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে প্রায় ১৪ জন গুলিতে আহত হয়েছেন এবং তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৩০ নভেম্বর- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় শহর স্টকটনে একটি পারিবারিক সমাবেশে বন্দুক হামলায় ১৪ জন গুলিবিদ্ধ হয়েছে, যার মধ্যে ৪ জন মারা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি ফেসবুকে লিখেছেন যে তিনি স্টাফ এবং জননিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন যাতে ঠিক কী ঘটেছে তা জানা যায়। তিনি বলেন, ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা খুঁজে বের করতে তিনি জোর দিচ্ছেন।

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার কিছু আগে পুলিশ গুলির খবর পায়। ঘটনা ঘটে লুসাইল অ্যাভিনিউর ১৯০০ ব্লকের কাছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে প্রায় ১৪ জন গুলিতে আহত হয়েছেন এবং তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি সান জোয়াকিন কাউন্টি শেরিফ অফিস তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, এটি এখনো খুব সক্রিয় এবং চলমান তদন্ত। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে ঘটনাটি হয়তো টার্গেট করে ঘটানো হয়েছে। সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় হামলাকারী বা হামলাকারীদের সম্পর্কে এখনো কোনো তথ্য নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

চীনে ‘বিনিয়োগ কার্যালয়’ খুলছে বাংলাদেশ

মেলবোর্ন, ২৫ জুন- চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও বিনিয়োগ প্রক্রিয়া আরও গতিশীল করতে চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা

মেলবোর্ন,২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক…

জাপানেও শক্তিশালী ভূমিকম্প, বুলেট ট্রেন চলাচল বন্ধ

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত…

১৮ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান, মৃতের সংখ্যা বেড়ে ৮

মেলবোর্ন, ২৫ জুন- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনার…

দেশব্যাপী আন্দোলনে নামতে চায় ভারতের মুসলিমরা

মেলবোর্ন, ২৫ জুন- ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলা, বৈষম্য ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মুসলিমদের অন্যতম…

গাছকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে স্বীকৃতি দিল কানাডার একটি শহর

মেলবোর্ন, ২৫ জুন- প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে কানাডার কুইবেক প্রদেশের ছোট শহর টেরেস-ভড্রিউইল। শহরটির সিটি কাউন্সিল গাছকে আনুষ্ঠানিকভাবে ‘জীবন্ত সত্তা’ হিসেবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au