বাংলাদেশ

সচিবালয়ের নতুন ভবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে পরিস্থিতি স্বাভাবিক

  • 8:11 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:২২১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- ঢাকার সচিবালয়ের নতুন কেবিনেট ভবনে অগ্নিকাণ্ডের একটি ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। রোববার সকালে ভবনের নবম তলায় বাইরের অ্যাডজাস্ট ফ্যান থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার স্থানটি তুলনামূলকভাবে ছোট হওয়ায় ইউনিটগুলোর বড় ধরনের তৎপরতা প্রয়োজন হয়নি। সেখানে থাকা ফায়ার এক্সটিংগুইশার দিয়েই আগুন নির্বাপণ করা হয়।

আগুন লাগার পর ভবনে কর্মরতরা দ্রুত নিচে নেমে আসেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের পর ভবনের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও পরে স্বাভাবিক হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au