সর্বশেষ

বাংলাদেশের শীর্ষ দশটি রোগের মধ্যে প্রথম স্থানে উচ্চ রক্তচাপ

  • 8:03 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
বাংলাদেশের শীর্ষ দশটি রোগের মধ্যে প্রথম স্থানে উচ্চ রক্তচাপ। প্রতিকী ছবি

মেলবোর্ন, ৩০ নভেম্বর- ২০২৫ স্বাস্থ্য ও অসুস্থতা অবস্থা জরিপের(HMSS) তথ্য বলছে, জরিপের আগের ৯০ দিনে দেশে প্রতি ১ হাজার মানুষের মধ্যে ৩৩২ জন কোনো না কোনো রোগে আক্রান্ত ছিলেন। অর্থাৎ প্রতি ১০ জনে প্রায় ৩ জন অসুস্থতায় ভুগছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দেশের ১ লাখ ৮৯ হাজার ৯৮৬ জন মানুষ এবং ৪৭ হাজার ৪০টি পরিবারের ওপর এই জরিপ পরিচালনা করে। গত সোমবার সংস্থাটি এক অনুষ্ঠানে জরিপের ফল প্রকাশ করে।

জরিপে দেখা গেছে, দেশের শীর্ষ দশ রোগের তালিকায় সবচেয়ে বেশি দেখা গেছে হাইপারটেনশন। তালিকার অন্য রোগগুলো হলো পেপটিক আলসার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, চর্মরোগ, হৃদরোগ, অ্যাজমা, অস্টিওপোরোসিস, হেপাটাইটিস এবং ডায়রিয়া।

জরিপের তিন মাসে মাথাপিছু গড় চিকিৎসা ব্যয় দাঁড়িয়েছে দুই হাজার ৪৮৭ টাকা। এতে দেখা যায়, নারীদের চিকিৎসা ব্যয় গড়ে দুই হাজার ৫৭৬ টাকা, আর পুরুষদের ক্ষেত্রে দুই হাজার ৩৮৭ টাকা। এছাড়া নারীরা সরকারি স্বাস্থ্যসেবায় পুরুষদের তুলনায় বেশি নির্ভরশীল।

জরিপে আরও জানা যায়, ১৫ বছর বয়সী ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর ২৬ দশমিক ৭ শতাংশ কোনো না কোনোভাবে তামাক বা তামাকজাত পণ্য ব্যবহার করেন। গ্রাম ও শহরের ব্যবহারে পার্থক্য স্পষ্ট। গ্রামে তামাক ব্যবহারের হার ২৭ দশমিক ৭ শতাংশ, আর শহরে এই হার ২৪ দশমিক ১ শতাংশ।

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au