শিক্ষা

বার্ষিক পরীক্ষা বন্ধ, সরকারি মাধ্যমিক শিক্ষকরাও কর্মবিরতিতে

  • 7:38 pm - December 01, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
শিক্ষকদের কর্মবিরতি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১ ডিসেম্বর- চার দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এর ফলে সোমবার থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। একই দিনে বার্ষিক পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, যাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হওয়ার কথা ছিল আজ।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জানায়, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা, বেতন–ভাতাসহ চারটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেও কোনো নিশ্চয়তা না পাওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

রবিবার দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় নোটিশ দিয়ে জানায় যে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। এতে ঢাকার বাইরে এবং রাজধানীর বহু প্রতিষ্ঠানে পরীক্ষার সময়সূচি পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাজু আহমেদ বলেন, বেশির ভাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা নেয়নি। সদ্য সরকারি হওয়া কয়েকটি প্রতিষ্ঠান পরীক্ষা নিয়েছে। পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শিক্ষকদের চার দফা দাবি

১. সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদ পূরণ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা
৩. সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন
৪. ২০১৫ সালের আগে প্রচলিত নিয়মে সহকারী শিক্ষকদের অতিরিক্ত ইনক্রিমেন্ট ও বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা একই দিনের পরীক্ষায় অংশ নেননি। ফলে দু’স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থী ও অভিভাবকরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au