বাংলাদেশ

কারাগারে কেমন আছেন ইমরান, জানালেন বোন উজমা

  • 2:55 am - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে দেখা করে বেরিয়ে তার বোন উজমা খান জানিয়েছেন, ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উজমা বলেন, কারাগার কর্তৃপক্ষ তাকে ভাইয়ের সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলার সুযোগ দিয়েছে। তবে ইমরান অভিযোগ করেছেন, দীর্ঘসময় তাকে কক্ষে আটকে রাখা হয় এবং বাইরে বের হওয়ার সুযোগ খুবই সীমিত। কারও সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয় না বলে তিনি বোনকে জানিয়েছেন।

সাক্ষাৎ শেষে উজমা বলেন, ‘ইমরানের শারীরিক অবস্থা ভালো। মানসিকভাবে হয়রানির অভিযোগ তিনি করেছেন। বোনদের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানাব।’

গত কয়েক সপ্তাহ ধরে পিটিআই ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল। দলটির অভিযোগ ছিল, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সদস্য বা দলের নেতৃত্বকে সঠিকভাবে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছিল না। এ কারণে তারা ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভের হুমকিও দিয়েছিল।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদী দাবি করেন, ২৭ অক্টোবর থেকে কাউকে ইমরান খান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

তবে সরকারি কর্মকর্তারা বলছেন, এটি শুধু ইমরান খানের ক্ষেত্রে নয়; নিরাপত্তাজনিত কারণে অন্যান্য বন্দীর মতোই সাক্ষাতের অনুমতি সীমিত রাখা হয়েছে।

সূত্র: ডন

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au