১৮ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান, মৃতের সংখ্যা বেড়ে ৮
মেলবোর্ন, ২৫ জুন- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনার…
মেলবোর্ন, ৩ ডিসেম্বর- কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নত ও উন্নয়নশীল দেশের ব্যবধান আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয়েছে, উপযুক্ত নীতিগত পদক্ষেপ না নেওয়া হলে বৈষম্য এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যা আগামী দশকগুলোতে বৈশ্বিক অগ্রগতিকে উল্টো পথে ঠেলে দেবে।
ইউএনডিপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, অর্থনৈতিক সামর্থ্য, দক্ষ মানবসম্পদ এবং শক্তিশালী শাসনব্যবস্থার ক্ষেত্রে উন্নত দেশগুলো যেভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে, তা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সাথে সঙ্গে একটি বড় ধরনের বিভাজন তৈরি করতে পারে। জেনেভায় সংবাদ ব্রিফিংয়ে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফিলিপ শেলেকেন্স বলেন, গত অর্ধশতকে দেশগুলোর মধ্যে যে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছিল, এআই সেই প্রবণতাকে উল্টে দিতে পারে।
‘পরবর্তী মহাবিভাজন : কেন কৃত্রিম বুদ্ধিমত্তা দেশগুলোর মধ্যে বৈষম্য আরও বাড়াতে পারে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক বাণিজ্য, প্রযুক্তি বিস্তার ও উন্নয়ন সহযোগিতা সাম্প্রতিক দশকগুলোতে দেশগুলোর অগ্রগতির ব্যবধান কমাতে ভূমিকা রেখেছে। যার ফলে আয়, স্বাস্থ্যসেবা এবং শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।
কিন্তু এআই-চালিত পরিবর্তন সেই অর্জনের স্থায়িত্বকে ঝুঁকির মুখে ফেলতে পারে। প্রতিবেদনে বলা হয়, যে দেশগুলো অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে প্রস্তুত নয়, তারা এআই বিপ্লবের সুফল থেকে বঞ্চিত হয়ে আরও পিছিয়ে পড়বে। এতে শুধু উন্নয়নশীল দেশ নয়, দীর্ঘমেয়াদে বৈশ্বিক স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
শেলেকেন্স বলেন, বৈষম্য বাড়লে তার প্রভাব নিরাপত্তা উদ্বেগ, অভিবাসন প্রবাহ এবং সামাজিক অস্থিরতার মতো ক্ষেত্রে আরও তীব্র আকার ধারণ করতে পারে। এই ঝুঁকি কমাতে দেশগুলোকে দ্রুত নীতি গ্রহণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au