সর্বশেষ

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

  • 5:56 am - December 03, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
ভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা হিসেবে খাদ্য ত্রাণ পাঠিয়েছিল পাকিস্তান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- ভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা হিসেবে খাদ্য ত্রাণ পাঠিয়েছিল পাকিস্তান। উদ্দেশ্য ছিল সংকটে থাকা প্রতিবেশী দেশের পাশে দাঁড়ানো। কিন্তু সেই উদ্যোগই উল্টো সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, পাকিস্তান যে খাদ্যসামগ্রী পাঠিয়েছে, তার প্যাকেটেই স্পষ্টভাবে লেখা রয়েছে মেয়াদ উত্তীর্ণের তারিখ। প্যাকেটের গায়ে উল্লেখ আছে, খাবারগুলোর মেয়াদ শেষ হয়েছে ১০ অক্টোবর ২০২৪ সালে।

এদিকে শ্রীলঙ্কা এখনও ভয়াবহ দুর্যোগের মধ্যে আছে। ঘূর্ণিঝড় ডিটওয়াহ-এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশজুড়ে এখন পর্যন্ত ৩৯০ জনের প্রাণহানি ঘটেছে। সরকার জরুরি অবস্থা জারি করেছে এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। এই সময়ে ভারতসহ পাকিস্তানও ত্রাণ পাঠিয়েছে শ্রীলঙ্কায়। পাকিস্তানের পদক্ষেপটিও প্রথমে প্রশংসিত হচ্ছিল।

সবকিছু পাল্টে যায় তখন, যখন পাকিস্তান হাই কমিশন নিজেই এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) ছবি দিয়ে জানায় যে তারা শ্রীলঙ্কায় ত্রাণ পাঠিয়েছে। পোস্টে কয়েকটি খাদ্য প্যাকেটের ছবি ছিল, আর সেই ছবিতেই স্পষ্ট দেখা যায় ইন্সট্যান্ট নুডলসসহ অন্যান্য পণ্যের মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। এক বছরেরও বেশি সময় আগে মেয়াদোত্তীর্ণ হওয়া খাবারই ত্রাণ হিসেবে পাঠানো হয়।

এক্সে দেওয়া পাকিস্তান হাই কমিশনের পোস্টে লেখা ছিল, “সর্বদা একসঙ্গে। শ্রীলঙ্কার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য পাকিস্তান থেকে পাঠানো ত্রাণ সফলভাবে বিতরণ করা হয়েছে।” কিন্তু মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মেয়াদোত্তীর্ণ খাবারের ছবি। শুরু হয় ব্যাপক সমালোচনা। শ্রীলঙ্কার মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, আর পাকিস্তান তীব্র সমালোচনার মুখে পড়ে।

সমালোচনার চাপ বাড়তেই পাকিস্তান হাই কমিশন পোস্টটি এক্স থেকে সরিয়ে নেয়। তবে তাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। বরং ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট, ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন প্রতিষ্ঠান খবরটি তুলে ধরে এবং তীব্র সমালোচনা করে।

শ্রীলঙ্কায় ত্রাণ পাঠানো নিয়ে পাকিস্তানের এই ভুল কেবল দেশের ভাবমূর্তিই ক্ষুণ্ন করেনি, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেও অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে।

সূত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

১৮ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান, মৃতের সংখ্যা বেড়ে ৮

মেলবোর্ন, ২৫ জুন- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনার…

দেশব্যাপী আন্দোলনে নামতে চায় ভারতের মুসলিমরা

মেলবোর্ন, ২৫ জুন- ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলা, বৈষম্য ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মুসলিমদের অন্যতম…

গাছকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে স্বীকৃতি দিল কানাডার একটি শহর

মেলবোর্ন, ২৫ জুন- প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে কানাডার কুইবেক প্রদেশের ছোট শহর টেরেস-ভড্রিউইল। শহরটির সিটি কাউন্সিল গাছকে আনুষ্ঠানিকভাবে ‘জীবন্ত সত্তা’ হিসেবে…

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন; ব্যাপক হতাহতের আশঙ্কা

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে…

ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবকের গোড়ালি বিচ্ছিন্ন

মেলবোর্ন, ২৫ জুন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. শফি (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে…

স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল, জোড়া গোলে উজ্জ্বল ভিনিসিয়ুস

মেলবোর্ন, ২৫ জুন- বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের চিরচেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ দলের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au